শিরোনাম
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

এক বছরে ৮ হাজার অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু-নিখোঁজ

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:বুধবার ২২ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বুধবার ২২ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ভুক্তভোগীদের মধ্যে অনেকেই ‘অদৃশ্য নৌযান ডুবে যাওয়ার’ ঘটনায় হারিয়ে গেছেন। গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি একথা জানায়।


এ বিষয়ে আইওএমের মানবিক সহায়তা বিভাগের পরিচালক মারিয়া মোইতা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ পরিসংখ্যান এসব মর্মান্তিক ঘটনা প্রতিরোধে আমাদের সম্মিলিত ব্যর্থতার সাক্ষ্য বহন করছে।’



প্রতিবেদনে আইওএম জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের ব্যবহৃত পথগুলোয় গত বছর ৭ হাজার ৯০৪ জনের নিহত কিংবা নিখোঁজ হওয়ার খবর জাতিসংঘের কাছে এসেছে; যদিও ২০২৪ সালে এ সংখ্যাটি ছিল ৯ হাজার ১৯৭। ইতিহাসে কোনো এক বছরে এতজন অভিবাসনপ্রত্যাশীর এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

এতে আরও বলা হয়েছে, সংখ্যাটি আগের বছরের তুলনায় কমে আসার বড় কারণ, সহায়তা কমায় ১ হাজার ৫০০টির মতো সন্দেহজনক মৃত্যুর ঘটনা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


এসব পথে ২০১৪ সাল থেকে নিহত অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা সব মিলিয়ে ৮২ হাজার ছাড়িয়ে গেছে। এর কারণে প্রায় ৩ লাখ ৪০ হাজার পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আইওএম আরও জানিয়েছে, প্রতি ১০টি মৃত্যু বা নিখোঁজের মধ্যে ৪টির বেশি ঘটেছে ইউরোপ অভিমুখী সমুদ্রপথে।


ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের আগমন সার্বিকভাবে কমলেও তাঁদের যাতায়াতের পথ ও উৎস দেশ বদলে গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে আইওএম। বলা হয়েছে, রাজনৈতিক আর নীতিগত পটপরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে অভিবাসনপ্রত্যাশীদের ঢল বেড়েছে। বাংলাদেশিরা ইউরোপে সবচেয়ে বড় অভিবাসনপ্রত্যাশী হিসেবে উঠে এসেছেন। বিপরীতে সিরিয়া থেকে অভিবাসনপ্রত্যাশীদের ঢল কমে এসেছে।


‘অদৃশ্য নৌযান ডুবে যাওয়ার’ ঘটনাগুলোয় অনেক ক্ষেত্রে দেখা গেছে, অভিবাসনপ্রত্যাশীবোঝাই আস্ত নৌযান সমুদ্রে ডুবে গেছে কিংবা চিরতরে গায়েব হয়ে গেছে। পরে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি।

আইওএমের মহাপরিচালক অ্যামি পোপ বলেন, ‘নানামুখী সংঘাত, জলবায়ুগত চাপ এবং নীতি পরিবর্তনের কারণে পথ হয়তো বদলে যাচ্ছে, কিন্তু ঝুঁকিগুলো এখনো খুবই বাস্তব।’


‘এসব সংখ্যার পেছনে রয়েছে বিপজ্জনক যাত্রায় বের হওয়া মানুষ এবং এমন সব পরিবার, যারা এমন খবরের অপেক্ষায় থাকে, যেটা হয়তো আর কখনোই আসবে না,’ বলেন অ্যামি পোপ।


আরও খবর




বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির

মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

বন্ধ ৬টি পাটকল ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত

জ্বালানি সংকটের সঙ্গে লোডশেডিং, চাপে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো

‘নারীদের জন্য সুস্থ রাজনৈতিক পরিবেশের ব্যবস্থা করে দিতে পারছে না কেউই’

যানজট নিরসনে রাজধানীতে বসছে ৫০ আধুনিক সিগন্যাল বাতি

লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রামের মানুষ

কুমিল্লার সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দেওয়া হলো

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা

বিসিবি নির্বাচনে কি ফের সভাপতি হচ্ছেন তামিম?

কুষ্টিয়ায় ছয় হত্যায় হানিফের মামলায় তদন্ত কর্মকর্তার জেরা শেষ

পাম্পে কমছে অপেক্ষা, ‘ফুয়েল পাস’ ছাড়া তেল মিলছেও কম

‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?

যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান

সবার প্রচেষ্টায় হাম কন্ট্রোলে আসছে: স্বাস্থ্যমন্ত্রী

ধানঘড়া চারমাথায় চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ: স্থানীয়দের উদ্বেগ ‎

রিয়া মনি হত্যা কাণ্ডে তিন দিনেই অগ্রগতি শরণখোলায় গ্রেপ্তার ৩, আদলতে একজনের স্বীকারোক্তি

সুনামগঞ্জে খেলাধুলার পরিবেশ সংকটে: আধুনিক মাঠ নির্মাণের দাবি

কুকরী মুকরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান ছাত্রনেতা রিমন

পোরশায় বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ধানঘড়ায় মাদকবিরোধী সংবাদ প্রচারের পর সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ,মেসেঞ্জারে হুমকি

মনপুরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো মিজানুর রহমান কবির

প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা

‎ধানঘড়ায় মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর প্রাথমিক বিদ্যালয় মাঠে নজরদারি জোরদার

স্বল্প বেতনে বিলাসী জীবন, সাভার সাব রেজিস্ট্রার জাকিরের হাজার কোটি টাকার সম্পদের পাহাড়

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ

‎সংবাদ প্রচারের পর যুব সমাজের উদ্যোগে উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরার চম্পাফুল স্কুলে স্বপন ঘোষের নিয়োগের বৈধ্যতা নিয়ে নানান প্রশ্ন; ২৮ বছর যাবৎ তুলছেন বেতন-ভাতা

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

চন্দনাইশে ওয়ারেন্টভুক্ত ২জন আসামী গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে

ইসলামাবাদ সংলাপ ‘ব্যর্থ’, বড় সংঘাতে জড়াচ্ছে ইসরায়েল!

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি: হরমুজ বন্ধ, ফের আলোচনার ভাগ্যও ঝুলছে

মূল শর্তে দুই মেরুতে যুক্তরাষ্ট্র-ইরান, ম্যারাথন বৈঠকেও হলো না সমঝোতা

‘ঝুঁকিতে’ হরমুজ প্রণালি, পুরোপুরি স্বাভাবিক হতে বাধা কোথায়?

চাঁদ ঘুরে পৃথিবীতে ফিরল আর্টেমিস-২

পাকুন্দিয়ায় কোরআন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা

প্রবাসে শেকড়ের টান : নিউজিল্যান্ডে নর্থ-বেঙ্গল সোসাইটির মিলনমেলা

ধানের শীষের প্রার্থী পছন্দ না হওয়ায় নিজের ভোট নিজের প্রতীকে প্রদানের সিদ্ধান্ত- শফিকুল ইসলাম রাহী