শিরোনাম
নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের আয়োজনে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে বিভিন্ন পেশাজীবি মানুষদের নিয়ে শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে শিক্ষকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল: মুরাদনগরে মাদকসেবীকে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ,ডিম ও গরুর মাংস বিক্রি শুরু শেরপুর সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার পিরোজপুর জেলা প্রেসক্লাবের কমিটি ঘোষণা সোহেল মাহমুদ আহবায়ক ও আলিফ আহমেদ রাজীব সদস্য সচিব রূপগঞ্জে মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই টেটাবিদ্ধ বগুড়ার শাজাহানপুর উপজেলার জোড়া নজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ ঢাকা -সিলেট মহাসড়ক অবরোধ
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

এক দলটি ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে: সালাহউদ্দিন

প্রকাশিত:সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

একটি দল ‘ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


কোনো দলের নাম না নিয়ে তিনি বলেন, “তারা কেবলই বলছে যে, এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে। তার আগে ইহকালে কীভাবে চলবো এর কোন বক্তব্য নাই।”


ওই দলটির সমালোচনা করে সালাহ উদ্দিন বলেন, “যে দলের কোনো নীতি আদর্শ নাই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।”


মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠান সালাহউদ্দিন আহমদ কথা বলছিলেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে বিকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে সালাহউদ্দিন বলেন, “আপনাদেরকে প্রথমেই বলতে হবে যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন সেটার বাসস্ট্যান্ড কোথায় একটু আগে জেনে নেবেন। জনগণ এগুলো বুঝে।


“আমরা বিএনপি যা করছি সেগুলো হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং ইজ হাফ অব দি জব। ইফ ইউ ডোন্ট প্ল্যান, ইউ আর প্ল্যানিং টু ফেইল। কারণ যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি তাহলে আমরা ফেইল করার জন্যই পরিকল্পনা করলাম। এই কথা আমাদের ধর্ম ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলা হয়ে গেলো মনে হয়।”


তিনি বলেন, “বিএনপি আমরা দেশের মানুষের কাছে সমর্থন চাইছি, ভোট চাইছি। জনগণ আমাদের কাছে কী চায়? তা আমাদের দিতে হবে।


“আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, আমাদের সুষ্ঠু পরিকল্পনা কী আছে সেটা জনগণের সামনে রাখা।”


‘গণতন্ত্রের অপর নাম বিএনপি’


সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল যিনি সৃজন করেছেন, প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে পদার্পণ থেকে আজ পর্যন্ত, আমাদের অহংকার আমাদের তারুণ্যের অহংকার আমাদের নেতা জনাব তারেক রহমানের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস…এখন পর্যন্ত এই তিনটা বিশ্লেষণ করলে পাঁচ মিনিটের মধ্যে বাংলাদেশ মানেই বাংলাদেশ জাতীয়তাবাদীর দল।


“আমি বলেছি গণতন্ত্রের বিকল্প নাম, অপর নাম হচ্ছে বিএনপি। কারণ দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা তৎকালীন মেজর জিয়াউর রহমান। তিনি ১৯৭৫ সালে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ৭ নভেম্বর। তারপর ১৯৭৯ সালে প্রাতিষ্ঠানিকভাবে চতুর্থ সংশোধনী বাতিল করে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে এই দেশে বহুদলীয় গণতন্ত্রের রচনা প্রচলন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই পঞ্চম সংশোধনী আমাদের সবাইকে জানতে হবে।”


জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাকরণ, বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংসদীয় পদ্ধতি চালু করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের বিষয়গুলো তুলে ধরেন সালাহ উদ্দিন।


ফ্যামিলি কার্ড, ফার্মস কার্ড, স্বাস্থ্য কার্ডের মত বিষয়গুলো তৃণমূল পর্যায়ের মানুষের কাছে সহজভাষায় তুলে ধরতর ছাত্রদলের নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে সালাহ উদ্দিন বলেন, “মাস্টার ট্রেইনাররা কিভাবে ট্রেনিং দেবেন জানি না। আমি তো আম জনতার মানুষ তো।


“আমি মনে করি সহজভাবে তাদেরকে বিএনপির দেশ গড়ার পরিকল্পনাগুলো বলতে হবে।”


‘মেধাভিত্তিক রাজনীতি’


সালাহউদ্দিন বলেন, “সারাদেশে যারা বয়ান দিচ্ছেন যে, জ্ঞানভিত্তিক, প্রযুক্তিভিত্তিক, মেধাভিত্তিক রাজনীতি করতে হবে। আসলে চর্চা কি আমরা করছি?”


জ্ঞান, মেধা ও প্রযুক্তিভিত্তিক রাজনীতির চর্চার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এমনভাবে কাজটি করতে হবে, যাতে অন্য কোনো সংগঠন ধারে কাছেও না আসতে পারে।”


নেতা-কর্মীদের উদ্দেশে সালাহউদ্দিন বলেন, “শুধুমাত্র গুলিস্থান থেকে পুরানা পল্টন ‘মানি না’ ‘মানি না’ শ্লোগান দিলে হবে না। যখন বিরোধীদলেও থাকব আমরা তখনও আমাদেরকে জ্ঞানভিত্তিক সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে, ফাইট করতে হবে।”


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের নেতা-কর্মীদের বেশি সোচ্চার হওয়ার আহ্বানও জানান তিনি।


‘সবার আগে বাংলাদেশ’


সালাহউদ্দিন বলেন, “আমাদের নেতা তারেক রহমান স্লোগান দিয়েছেন সবার আগে বাংলাদেশ। এর চাইতে সহজ কোনো বক্তব্য আছে? সমস্ত কর্ম পরিকল্পনায়, সমস্ত রাজনৈতিক কর্মসূচিতে সকল বিষয়ে আমাদের মাথায় থাকতে হবে এখানে আমাদের স্বার্থটা উপরে…সবার উপরে বাংলাদেশ।


“সেটা পররাষ্ট্র নীতি হোক, সেটা যুদ্ধ নীতি হোক, সেটা অন্যান্য কুটনৈতিক বিষয় হোক, দ্বিপাক্ষিক বিষয় হোক, বহুপাক্ষিক চুক্তি হোক, আন্তর্জাতিক ট্রিটি হোক, মেমো অব আন্ডারস্ট্যান্ডিং হোক সব জায়গায় আমাদের দেশের স্বার্থটা আমরা উপরে রাখব। সেজন্য আমরা সবার আগে বাংলাদেশ।”


‘ভোটাধিকার প্রসঙ্গে’


সালাহউদ্দিনের কথায়, “বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক আগামী রাষ্ট্র বিনির্মাণ হতে পারে সাম্য এবং ন্যায়বিচার ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ হতে পারে, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের আপনাদের সবাইকে আগামীতে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সচেতনতা সৃষ্টি করতে হবে সেই কাজটাই আপনারা করবেন।”


‘দেশ গড়া পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা-কর্মীরা অংশ নেন।



আরও খবর




সরকারি খেজুর বিতরণ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে — এমপি মোশারফ হোসেন

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের আয়োজনে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে বিভিন্ন পেশাজীবি মানুষদের নিয়ে শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে শিক্ষকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল:

মুরাদনগরে মাদকসেবীকে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ,ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

শেরপুর সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

পিরোজপুর জেলা প্রেসক্লাবের কমিটি ঘোষণা সোহেল মাহমুদ আহবায়ক ও আলিফ আহমেদ রাজীব সদস্য সচিব

রূপগঞ্জে মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই টেটাবিদ্ধ

বগুড়ার শাজাহানপুর উপজেলার জোড়া নজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল

বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ ঢাকা -সিলেট মহাসড়ক অবরোধ

‎চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে স্থানীয়দের বিরুদ্ধে মামলা,প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাংবাদিক আলামিন হোসেনের মায়ের মৃত্যুতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শোক

‎স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ৪৮ ঘন্টার মধ্যে অপহরণ হওয়া পারভেজ কে উদ্ধার

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন

তাহেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া, ইফতার মাহফিল

বর্তমান রাষ্ট্রপতিকেই রেখে দিচ্ছে বিএনপি?

মেয়াদ নেই অধিকাংশ কমিটির, নড়েচড়ে বসছে বিএনপি

রাজশাহীতে শিশুদের হাতে ইসলামিক বই তুলে দিলেন বিএনপি নেতা রিটন

রামেক ছাত্রদলের গণ-ইফতারে অংশ নিলেন সহস্রাধিক শিক্ষার্থী

রাজশাহীতে ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন বিএনপি নেতা রিটন

রাসিকের হাল ধরবেন কে? আলোচনায় মোসাদ্দেক হোসেন বুলবুল

​রাজশাহীতে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মাহফুজুর রহমান রিটনের ইফতার

রাজশাহীতে মিজান ওয়েলফেয়ার ট্রাস্টের মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন