
আজিজুল হাকিম তুহিন , লামাবান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৯নং ওয়ার্ড পাগলী পাড়া এলাকায় অবস্থিত একটি ইটভাটাকে কেন্দ্র করে পাহাড় কাটার অভিযোগ উঠেছে। “ফোরবিএম ব্রিকফিল্ড” নামের ওই প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে পাহাড় কাটার কার্যক্রম পরিচালিত হচ্ছে ।সংশ্লিষ্ট ব্রিকফিল্ডের মালিক খাইরু উদ্দিন নিয়মিতভাবে পাহাড় থেকে মাটি সংগ্রহ করছেন, যা পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করছে। এলাকাবাসীর ভাষ্যমতে, সরকারি বিভিন্ন সময় অভিযানের কথা শোনা গেলেও বাস্তবে কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি।এ বিষয়ে খাইরু উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ স্বীকার করে বিষয়টি ‘ব্যবস্থাপনার মাধ্যমে চলছে’ বলে উল্লেখ করেন।বিষয়টি নিয়ে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে তাৎক্ষণিকভাবে কথা বলা সম্ভব হয়নি।অনিয়ন্ত্রিতভাবে পাহাড় কাটা হলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভূমিধসের ঝুঁকিও বাড়ে, যা স্থানীয় জনজীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে।এ বিষয়ে প্রশাসনের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।




























