শিরোনাম
মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ লালমোহনে ইউনিয়ন ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চলন্ত সিএনজিতে আগুনে পুড়ে ছাই, নিঃস্ব পরিবার শাজাহানপুরে সানফ্লাওয়ার একতা যুব সংঘ‌ এর উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ধুনটে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
বুধবার ১৮ মার্চ ২০২৬
বুধবার ১৮ মার্চ ২০২৬

ফেনীর ‘মেঘ শিরিষ’ গাছ: হারানো ইতিহাসের ছায়া

প্রকাশিত:শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image




কৃষ্ণ দাস, বিশেষ প্রতিনিধি


ফেনী শহরের প্রবেশমুখ দাউদপুর ব্রিজ সংলগ্ন স্থানে দাঁড়িয়ে আছে এক বিশাল বৃক্ষ—স্থানীয়দের কাছে পরিচিত “বড় কড়ই গাছ” বা “মেঘ শিরিষ” নামে। প্রায় চার শতাব্দী ধরে সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই গাছটি আজও এলাকার মানুষের স্মৃতিতে জীবন্ত, তবে এখন তা হারিয়ে যাওয়ার আশঙ্কায়।

স্থানীয় প্রবীণরা জানান, গাছটি প্রায় ৪০০ বছর পুরোনো। কেউ বলেন, শের শাহের আমলে নির্মিত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের সময়ই এই গাছ রোপণ করা হয়েছিল; আবার কেউ মনে করেন, ব্রিটিশ আমলের শুরুতে স্থানীয় জমিদাররা পথচারীদের বিশ্রামের জন্য এটি লাগিয়েছিলেন। সময়ের ব্যবধানে গাছটি হয়ে ওঠে দাউদপুরের অন্যতম ঐতিহ্য।

ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের তথ্যমতে, গাছটির বৈজ্ঞানিক নাম (Albizia saman), স্থানীয় নাম মেঘ শিরিষ। অনেকে একে “কড়ই গাছ”, “বিলাতি শিরিষ” বা “রেইন ট্রি কড়ই” নামেও চেনেন। গাছটির ইংরেজি নাম Rain Tree। এটি বাংলাদেশের দেশীয় উদ্ভিদ নয়—এর আদি নিবাস মেক্সিকো ও ব্রাজিল। ধারণা করা হয়, প্রাচীনকালে পর্তুগিজ ব্যবসায়ীদের হাত ধরে ভারত উপমহাদেশে এই গাছের আগমন ঘটে।

গাছটির নিচে একসময় বসে গল্পগুজব করতেন পথচারীরা। এখনো সন্ধ্যার পর দেখা যায়, বৃদ্ধ-বৃদ্ধারা সেখানে বসে আড্ডা দেন, শিশুরা খেলে বেড়ায়, অনেক তরুণ-তরুণী থামে একটু বিশ্রাম নিতে।

স্থানীয়দের মতে, সন্ধ্যা নামলে গাছের নিচে শোনা যায় হাজারো পাখির কিচিরমিচির। বিশাল শাখা-প্রশাখা জুড়ে অসংখ্য পাখির বাসা রয়েছে। দূর থেকে দেখলে মনে হয়, পুরো গাছটি যেন জীবন্ত এক পাখির রাজ্য।

বিশেষজ্ঞদের মতে, গাছটির বয়স এখন চার শতকেরও বেশি। দীর্ঘদিন ধরে প্রাকৃতিক নিয়মে বেড়ে ওঠা এই ‘মেঘ শিরিষ’ এখন যেন জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। বয়সজনিত কারণে এর কাণ্ডে ফাটল ধরেছে, অনেক ডালপালা শুকিয়ে গেছে। গত কয়েক বছরে একাধিকবার ঝড়ের আঘাতে গাছটির বিশাল ডালপালা ভেঙে পড়েছে। ফলে গাছটি তার আগের বিশাল রূপ হারিয়ে ক্রমে ছোট হয়ে আসছে।

শহরের প্রধান সড়কের পাশে অবস্থান হওয়ায় নিরবচ্ছিন্ন যানবাহনের ধোঁয়া ও ধুলাবালিও এর প্রাণশক্তি কমিয়ে দিচ্ছে বলে স্থানীয়রা জানান। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো—এত ইতিহাসসমৃদ্ধ এই গাছটি সংরক্ষণের জন্য সরকারি বা স্থানীয় কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। সময়ের সঙ্গে সঙ্গে যত্নের অভাব ও অবহেলাই এখন এই প্রাচীন বৃক্ষের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে।

ফেনী জেলা বন বিভাগের এক কর্মকর্তা এস এম কায়সার হামিদ বলেন, আমরা বিষয়টি জানি। গাছটি সুরক্ষার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নেওয়া হবে।


আরও খবর




মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান

শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শরণখোলায় সর্বস্তরের জনসাধারণের সন্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

রংপুরের তারাগঞ্জে এম পি এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল

মনপুরার মেঘনায় মৎস্য অফিসের যৌথ অভিযানে আটটি বেহুন্দী জাল আটক!আগুনে পুড়িয়ে ধ্বংস

ছাতক ইয়াং স্টারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ।

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চকরিয়ায় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, অস্ত্রসহ আটক ৪

পাকুন্দিয়ায় জামায়াতের উদ্যোগে ২৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান বিশিষ্ট ব‌্যবসায়ী আলহাজ্ব সোহাগের

মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’

লালমোহনে ইউনিয়ন ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান

শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শরণখোলায় সর্বস্তরের জনসাধারণের সন্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

রংপুরের তারাগঞ্জে এম পি এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল

মনপুরার মেঘনায় মৎস্য অফিসের যৌথ অভিযানে আটটি বেহুন্দী জাল আটক!আগুনে পুড়িয়ে ধ্বংস

ছাতক ইয়াং স্টারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ।

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ