
নারায়ণগঞ্জের ফতুল্লায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) ফতুল্লা চৌধুরী বাড়ি পারিবারিক মিলনায়তন সংলগ্ন মাঠে ফতুল্লা চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামিদুর রহমান চৌধুরী (জাদু), এম এ হোসাইন সাঈদ, এহসানুল হক চৌধুরী, হান্নানুর রহমান হান্নান চৌধুরী, মাওলানা নাছির উদ্দিন, সাদেকুর রহমান চৌধুরী (সাদেক), রুমি চৌধুরী, অ্যাডভোকেট সৈয়দ মশিউর রহমান শাহিন, এস এ শামীম, নিয়াজ চৌধুরী, কাজী মুরাদ এবং ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কাজী মাইনুদ্দিনসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে রমজানের তাৎপর্য, সংযম, আত্মশুদ্ধি ও মানবকল্যাণের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, যেখানে বর্তমানে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে, একসময় সেটি ছিল ময়লা-নর্দমায় ভরা একটি জায়গা। চলাচলের সময় নাকে রুমাল দিয়ে যেতে হতো। চৌধুরী বাড়ির সন্তান রিয়াদ মাহমুদ চৌধুরীর উদ্যোগে জায়গাটি পরিষ্কার করে সেখানে লাশ গোসলের জন্য আধুনিক ব্যবস্থাসহ একটি ঘর নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে সেখানে কমিউনিটি সেন্টারসহ আরও উন্নয়নমূলক কাজের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে ধারণ করা। এতে সমাজে শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন অব্যাহত থাকবে।




























