
আজিজুল ইসলাম:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের গাড়াজান দক্ষিণপাড়া নদীর তীরে স্থানীয়দের সহযোগিতায় নির্মিত “আল্লাহু জামে মসজিদে” প্রথম জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই ২০২৫) পবিত্র জুম্মার দিনে দুপুরে অনুষ্ঠিত উদ্বোধনী নামাজে ঈমামতি ও মুনাজাত পরিচালনা করেন শিবগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আবদুল খালেক। নামাজের আগে আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করে শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদের কোষাধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু সাঈদ সরকার, সহ-সভাপতি মোঃ শাহাজান সরকার, ইউপি সদস্য নমজ আলীসহ এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়দের অর্থ ও শ্রমের সমন্বয়ে গড়ে ওঠা এই মসজিদে প্রথম জুম্মার নামাজ আদায় করতে পেরে মুসল্লিদের মাঝে ছিলো আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বৃক্ষরোপণ করা হয়।





























