
স্টাফ রিপোর্টার ও ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে আল মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় (১৭ রমজান) পৌরসভার শেরপুর রোডে অবস্থিত হাজী কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনির রিফাত। এসময় তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার কথা জানান। সেইসাথে ফুলপুর উপজেলার জনগণের কল্যাণে তার ভবিষ্যত পরিকল্পনার কথা ব্যক্ত করেন। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উভয় অনুষ্ঠানে ফুলপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।





























