শিরোনাম
লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা
শনিবার ১৪ মার্চ ২০২৬
শনিবার ১৪ মার্চ ২০২৬

ঘাস কাটা মেশিনের কোটি টাকার ব্যবসা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

গ্রামাঞ্চলে ক্রমেই বাড়ছে ঘাস-খড় কাটা মেশিনের চাহিদা। আর এ চাহিদাকে কেন্দ্র করে ঝিনাইদহের কোটচাঁদপুর বাজারে গড়ে উঠেছে অর্ধশতাধিক কারখানা। এসব কারখানা থেকে প্রতিদিন একশরও বেশি মেশিন তৈরি হচ্ছে। ৩ শতাধিক শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থানের পাশাপাশি মাসে ৩ কোটি টাকার উপরে চলে মেশিন বেচা-কেনা। বছরের হিসাবে এই সংখ্যা ৩৬ কোটি টাকার বেশি। খামারি আর কৃষকরাই মেশিনের প্রধান ক্রেতা। 


জেলার কোটচাঁদপুর উপজেলার মেইন বাসস্ট্যান্ডে তাকালে চোখে পড়বে সারি সারি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বা কারখানা। আগে এসব ওয়ার্কশপে শ্যালো-মেশিনের যন্ত্রাংশ, ধান, ভুট্টা ঝাড়া মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি তৈরি হলেও এখন সে জায়গা দখল করে নিয়েছে গবাদি পশুর ঘাস আর খড় কাটা মেশিন। 


ঝিনাইদহের পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা থেকে রাসেল হোসেন এসেছেন ঘাসকাটার মেশিন কিনতে। তিনি জানান, প্রচলিত পদ্ধতিতে খড় ও ঘাস টুকরো করে কাটা সময়সাপেক্ষ। এতে করে খরচ বাড়ে, সময়ও বেশি লাগে, তাই মেশিন কিনতে এসেছেন। 


কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের কাষ্টভাঙ্গা গ্রামের আব্দুল হাই এই বাজারে তার পুরাতন ঘাসকাটা মেশিন বিক্রি করে আবার নতুন মেশিন কিনেছেন। তিনি জানান, তার ১২টি গরু আছে, আগে বঁটি-ছুরি দিয়ে হাতে ঘাস কাটতেন, আর এখন মেশিনে কাটেন। মেশিনে ঘণ্টায় ১শ থেকে ৩শ কেজি ঘাস-খড় কাটা যায় বলে জানান। 


আক্তার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক আক্তারুল আলম বলেন, এখানে কাজ শিখে অনেকেই নতুন নতুন কারখানা তৈরি করছেন। ৩ শতাধিক শ্রমিক কাজ করছে। গত সাত আট বছর ধরে এখানে ঘাসকাটার মেশিন তৈরি হচ্ছে। আশপাশের জেলা ছাপিয়ে ঘাসকাটা এসব মেশিন যাচ্ছে ঢাকা, চট্টগ্রামসহ দেশের নানা প্রান্তে।


ওয়ার্কশপে মেকানিক্যাল কাজ করা মোহাম্মদ তাজু জানায়, আগে ধান ঝাড়া মেশিন, ভুট্টার হলার, ট্রলি এগুলো বেশি তৈরি হতো। তবে চাহিদা বাড়ায় এখন ঘাসকাটা মেশিন বেশি তৈরি হচ্ছে। মেকানিক মিল্টন বলেন, মেশিনের কাঁচামাল ঢাকা, যশোর, কুষ্টিয়া থেকে আনা হয়, জাহাজের ভাঙা যন্ত্রাংশসহ নানা কাঁচামাল লাগে, এখানেও কিছু কাঁচামাল তৈরি হয়। এসব দিয়েই ঘাসকাটা মেশিনসহ নানা ধরনের মেশিন ও যন্ত্রাংশ তৈরি হচ্ছে। 


ওয়ার্কশপ মালিকসহ ব্যবসায়ী নেতারা বলছেন, বাজারটিতে প্রায় ৫০টি ওয়ার্কশপ রয়েছে। এসবের মধ্যে ৩০টি ওয়ার্কশপে গড়ে প্রতিদিন একশটি করে ঘাসকাটার মেশিন তৈরি হচ্ছে। 


কোটচাঁদপুরে মেইন বাসস্ট্যান্ডে এসব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের একটি সংগঠন রয়েছে লোহা ব্যবসায়ী মালিক সমিতি নামে। সংগঠনটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, মাসে ৩ কোটি টাকার আর বছরে ৩৬ কোটি টাকার কেনা-বেচা হচ্ছে তাদের কারখানাগুলোয়। বিদ্যুচ্চালিত এসব ঘাসকাটা মেশিনের দাম ১০ হাজার টাকা, মেশিনের সঙ্গে ১টি করে হর্স পাওয়ার মোটর ব্যবহার করতে হয়, যার দাম ১০ হাজার টাকা। 


নিজস্ব কারখানায় তৈরি কাঁচামালের পাশাপাশি যশোর, কুষ্টিয়া, ঢাকা থেকেও কাঁচামাল এনে এসব মেশিনে যুক্ত করেন শ্রমিক-কর্মচারীরা। সারাদিন তারা ব্যস্ত থাকেন এমন মেশিন তৈরিতে। কেউ পার্টস বানাচ্ছেন, কেউবা রঙ করছেন, কেউবা কেনাবেচার সঙ্গে জড়িত। গবাদি পশুর অন্যতম খাবার খড় ও ঘাস, ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কৃষি অর্থনীতিতে ভূমিকা রাখছে এখানকার ঘাসকাটার মেশিন।



আরও খবর




বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়ায় ক্রেতা সেজে ট্র্যাকে আলু তুলে লাপাত্তা ব্যবসায়ী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে ভূমিদস্যুদের বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল

নওগাঁর মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি


এই সম্পর্কিত আরও খবর

বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত