
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে নকল মুক্ত ও প্রশ্ন পত্র ফাঁসে কঠোর নিরাপত্তায় সুশৃঙ্খল পরিবেশে সারাদেশের ন্যায় এইচ এসসি ও সমমান পরিক্ষা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০ ঘটিকা হতে যথা সময়ে স্বাস্থ্যবিধি মেনে পরিক্ষা শুরু হয়।ঘাটাইলে প্রধান কেন্দ্র ঘাটাইল ব্রাহ্মণশাসন সরকারি কলেজসহ ৫ টি কেন্দ্রে যথা সময়ে পরিক্ষা শুরু হয়। এতে ৫,১৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এছাড়া সুষ্ঠু, নকল মুক্ত ও প্রশ্ন ফাস সহ সকল ধরনের নিরাপত্তার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছেন উপজেলা প্রশাসন। পরিক্ষা চলাকালীন সময়ে প্রত্যেকটি কেন্দ্রে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাইদ।উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ জানান, সুন্দর ও মনোরম পরিবেশে পরিক্ষা দিতে পারছে শিক্ষার্থীরা। প্রশ্নপত্র ফাঁস রোধে এবং নকলমূক্ত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।





























