
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি :টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্লাস্টিক দুষন আর নয় বন্ধ করার এখনই সময় এ শ্লোগান কে সামনে রেখে ধলাপাড়া রেঞ্জে এলাকার সুধীজন ও স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (৫জুন) উপজেলার বনবিভাগ ধলাপাড়া রেঞ্জ আয়োজিত শহরগোপিনপুর মৌজা আশারিয়া চালা বনভুমির জবর দখলকৃত জায়গা উদ্ধার করে সেখানে বৃক্ষরোপণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ ধলাপাড়া রেঞ্জের সদর বিটের কর্মকর্তা, এলাকার সুধীজন, স্কুলের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।





























