
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুর ইসলাম, কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বাহাউদ্দীন সারোয়ার রিজভী,উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফজলুর রহমান ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা এন.এম.এন শাহনেওয়াজ পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।এসময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,বীরমুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




























