
মোঃ হেলাল তালুকদার ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃনববর্ষের ঐকতান,গণতন্ত্রের পুনরুত্থান-এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে বাংলা নববর্ষ ১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ' গানের মাধ্যমে নববর্ষ উদ্যাপনের সূচনা হয়। এরপর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও সুধীজনের অংশগ্রহণে সকাল ৮টায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি পৌর- শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিল্পকলা একাডেমি ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, পরিসংখ্যান অফিসার মনিরুজ্জামান প্রমুখ।




























