
মোঃ শাকিল প্রধান ষ্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উপজেলা কৃষক দল শাখা কে জনবান্ধব ও সাংগঠনিকগতিশীলতা বাড়াতে উপজেলা কৃষক দলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় ভবেরচর বহুমুখী সমবায় সমিতি মার্কেট প্রাঙ্গণে উপজেলা কৃষক দল যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদের ব্যবসায়িক কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম পিন্টু। আরো উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা কৃষক দলের আহবায়ক রাসেল দেওয়ান সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার বালুয়াকান্দী ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইকবাল হোসেন্দী ইউনিয়ন কৃষক দলের সভাপতি জিকু প্রমুখ।





























