
শাকিল প্রধানঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা কৃষকদলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩ ঘটিকায় টেংগারচর ইউনিয়ন বৈদ্যারগায়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গজারিয়া উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক হুমায়ন কবিরের সঞ্চালনায় গজারিয়া উপজেলা কৃষক দলের আহবায়ক রাসেল দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা, টেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন সরকার সদস্য সচিব গজারিয়া উপজেলা কৃষক দল। যুগ্ন আহবায়ক সালাউদ্দিন আবু ইউসুফ ইকবাল হোসেন খোকন, সিদ্দীকুর রহমান, কবির হোসেন। বালুয়াকান্দী ইউনিয়ন কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন টেংগার চর ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি আসিফ ইকবাল,সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম। উপস্থিত আমন্ত্রিত অতিথি দের থেকে ফেনী বন্যার্তদের জন্য ২০ হাজার টাকা সংগ্রহ করা হয়।





























