
মোঃ শাকিল প্রধানঃ
মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজ শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম বি এস সি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পহেলা মার্চ সকাল ১০ ঘটিকায় বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল প্রাঙ্গনে বিদায়ী অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক মোস্তফা কামালের সঞ্চালনায় গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিচারপতি এ এফ এম আব্দুর রহমান ( অবঃ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুয়াকান্দী ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ড. আব্দুল মান্নান সরকার। আরো উপস্থিত ছিলেন বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন ভুইয়া। গজারিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক হেলাল উদ্দিন ভুইয়া। কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার। রাজনীতিবিদ শরীফ মাষ্টার। শিক্ষানুরাগী রেজাউল করিম সেলিম মাষ্টার।
দীর্ঘ ৩০ বছরেরও বেশী বালুয়াকান্দী ডাঃ আঃ গাফফার স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করেছেন মোহাম্মদ নুরুল ইলাম বি এস সি। ৩১ ডিসেম্বর ২০২৪ তার শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস। এদিন প্রিয় শিক্ষককে অবসর জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীরা।
শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে সংবর্ধনা অনুষ্ঠানে তার সহকর্মীদের পাশাপাশি উপস্থিত হন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষককে অশ্রুসজল নয়নে বিদায় দেন তারা। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের।





























