
গোধূলির স্নিগ্ধ পরিবেশে রামনাবাদ নদীর তীরে আসজ পাঠাগার ও ক্রীড়া সংঘের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ২৭ রমজান, সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ও গ্রন্থাগার সংলগ্ন মসজিদ মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রনী চন্দ্র ও ইফতার মাহফিল আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. ফরহাদ হোসেন লাভলু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-
মো. নিজাম উদ্দিন (সহকারী প্রধান শিক্ষক, হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়),
খালিদ মুহম্মদ সাইফুল্লাহ (সহকারী পরিচালক, গণগ্রন্থাগার অধিদপ্তর, ঢাকা),
সাইদুল ইসলাম দুলাল (কর্মকর্তা, পল্লি সঞ্চয় ব্যাংক বাংলাদেশ),
নাজমুল হাসান (সিনিয়র প্রিন্সিপাল অফিসার, অগ্রণী ব্যাংক বাংলাদেশ পিএলসি),
মো. পারভেজ খান (প্রশাসনিক কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালী),
মাওলানা মুহাম্মদ আলাউদ্দীন আজাদী, মো. আরিফ বিল্লাহসহ অনেকেই।
বক্তারা আসজ পাঠাগার ও ক্রিয়া সংঘের সার্বিক মঙ্গল কামনা করেন এবং সংগঠনের কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, এলাকার গণ্যমান্য মুরব্বি, কচিকাঁচা শিশুরা ও অসংখ্য রোজাদার মুসল্লি।





























