
মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়ায় ডেভিল হান্টের অংশ হিসেবে সেনা- পুলিশের যৌথ অভিযানে কোলকোন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুর রহমান মনা (৪০) কে গ্রেফতার করা হয়েছে।
রোববার রাত ১০ টার দিকে কোলকোন্দ ইউনিয়নের পীরের হাট থেকে তাকে গ্রেফতার করা হয় বলে গঙ্গাচড়া মডেল থানা নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা যায় সাইদুরের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি, রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা তথা জনশৃঙ্খলা বিঘ্ন করে জনমনে ক্ষোভের সৃষ্টি ও উত্তেজনা সৃষ্টির অভিপ্রায়ে অনলাইনে এবং জনসম্মুখে প্রচারণা চালানোসহ আমলযোগ্য অপরাধ করার প্রস্তুতির অভিযোগ আছে।
এব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সাইদুরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।





























