
মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, গঙ্গাচড়া উপজেলা কমান্ডের উদ্যোগে এবং রংপুর জেলা ইউনিট কমান্ডের নিজস্ব তহবিল থেকে জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১১ এপ্রিল) গঙ্গাচড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভবনে উপজেলার জীবিত ৮৩ জন বীর মুক্তিযোদ্ধাদে প্রত্যেকের হাতে ৭ হাজার টাকার চেক বিতরণ বিতরণ করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলামের সভাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর জেলা কমান্ড ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনছার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা যুগ্ম আহবায়ক শাহাজাহান প্রামানিক (লেবু) এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার'র প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুল ছুবুর প্রমুখ ।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলেমুল বাসার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান, সাংবাদিক বৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন উপজেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী।





























