
গঙ্গাচড়া প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন গঙ্গাচড়া প্রেসক্লাব, রংপুর–এর ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে নবগঠিত কমিটির সহিত্য ও সাংস্কৃতি সম্পাদক পদে মনোনীত হয়েছেন (রাজধানী টিভির ব্যুরো প্রধান রংপুর) রফিকুল ইসলাম সাবুল।
বুধবার (৪ মার্চ) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্লাবের অস্থায়ী কমিটির আহ্বায়ক ও উপদেষ্টা স্বপন চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন। এ সময় অস্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাজু আহমেদ লাল (দৈনিক কালের কণ্ঠ), সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী স্বপন (দৈনিক মানবজমিন), সহ-সভাপতি শ্যামল চন্দ্র রায় (দৈনিক জনতার জমিন), সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু (দৈনিক আজকের দর্পণ) এবং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আহম্মেদ (নিউজ২৪)।
এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রহিম পায়েল (দৈনিক আজকের পত্রিকা), কোষাধ্যক্ষ আব্দুল বারী বাবু (দৈনিক ভোরের দর্পণ), দপ্তর সম্পাদক রুহুল ইসলাম রয়েল (দৈনিক করতোয়া), প্রচার সম্পাদক মজমুল হক (দৈনিক আলোকিত সকাল), ক্রীড়া সম্পাদক শাহজালাল শ্রাবণ (দৈনিক জনকণ্ঠ) এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম সাবুল (রাজধানী টিভি) মনোনীত হয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন নির্মল রায় (দৈনিক খোলা কাগজ), আসাদুজ্জামান সাদেকুল (দৈনিক কালের কণ্ঠ, ফটো সাংবাদিক), শফিকুজ্জামান সোহেল (চ্যানেল এস) এবং জি এম মাসুদুর রহমান শিমু (বিজয় টিভি)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং গণমাধ্যমের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





























