
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে আইএফআইসি ব্যাংক পিএলসি গঙ্গাচড়া উপশাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপশাখা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গ্রাহক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (অব.) মো. আখেরুজ্জামান। এ ছাড়া বিশিষ্ট ব্যবসায়ী মো. সাজ্জাদ হোসেন, মো. ফারুকুজ্জামানসহ স্থানীয় ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহকেরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক গঙ্গাচড়া উপশাখার অফিসার ইনচার্জ আবু হেনা মো. ফিরোজ কবির। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।




























