
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
“সব কথা সবার কথা” স্লোগানকে সামনে রেখে চ্যানেল এস’র বর্ষপূর্তি উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারী) রাত ৯টায় গঙ্গাচড়া প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক সাজু আহম্মেদ লাল ও আলী আরিফ সরকার রিজু।
গঙ্গাচড়া প্রেস ক্লাবের সদস্য নির্মল রায়ের সঞ্চালনায় এবং চ্যানেল এস গঙ্গাচড়া প্রতিনিধি শফিকুজ্জামান সোহেলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ওজায়ের হোসেন, প্রেস ক্লাব সদস্য আব্দুল বারী স্বপন, মজমুল হক, সাদেকুল ইসলাম, আব্দুল বারী বাবু, আব্দুর রহিম পায়েল, রুহুল ইসলাম রয়েল, শাহজালাল শ্রাবণসহ সাংবাদিক আফফান হোসেন আজমীর, খোরশেদ আলম সাগর প্রমুখ।
বক্তারা চ্যানেল এস’র বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমাধ্যমে দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।





























