
কবির হোসেন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় জাতীয় সংগীত ও পরে এসো হে বৈশাখ এসো এসো গানের সুরে সুরে নতুন বছরকে স্বাগত জানিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের সামনে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রা শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশ গ্রহণে নৃত্য পরিবেশন করা হয়।
মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মুঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারিক, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সকল সরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ আরো অনেকে।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী জানান, বাঙ্গালীর ঐতিহ্য পহেলা বৈশাখ। তাই এই ঐতিহ্য ধরে রাখতে উপজেলা ডাক বাংলো চত্বরে একদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করা হয়েছে। যাতে দর্শনার্থীরা ঘুরতে এসে বিনোদন নিতে পারেন।



























