
গুরুদাসপুর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি এগারো তম ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ মার্চ) বিকালে নাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
উক্ত মিলনমেলায় এসএসসি এগারো ব্যাচ ছাড়া ও
উনিশশত ছিয়ানব্বই সাল থেকে দুইহাজার তেইশ' সালের এসএসসির সকল ব্যাচের মিলনমেলার আয়োজন করা হয়ে।
মিলনমেলা বন্ধুরা একত্রিত হতে পেরে নিজেদের ধন্য মনে করেন। মিলনমেলা নানা ধরনের ইফতার সামগ্রী নিয়ে একত্রে বসে বন্ধুরা ইফতারে শরীক হয়। নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থীরা প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে এমন ইফতারের মাধ্যমে একত্রিত হয়ে থাকেন।





























