শিরোনাম
সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২ জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি: মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয় কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আসিফ মাহমুদ

হাদির মতো অবস্থা যেন আর কারো না হয়, সেটা সরকারকে নিশ্চিত করতে হবে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

শহীদ ওসমান হাদির মতো অবস্থা যেন আর কারো না হয়, সেটা সরকারকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা, নির্বাচন বানচাল করা এবং বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার সুযোগ যেন কেউ না পায় সেটা সরকারকে নিশ্চিত করতে হবে।




সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে তিনি এসব কথা বলেন।


আসিফ মাহমুদ বলেন, আজ আমি ঢাকা-১০ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলাম। আপনারা জানেন যে, ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, কলাবাগান ও কামরাঙ্গীচরের ৫৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত একটি আসন। এই আসনের মানুষের অনেক আশা-আকাঙ্ক্ষা আছে এই নির্বাচনকে ঘিরে। এই আসনের প্রত্যেকটি থানা-ওয়ার্ডের ভিন্ন ভিন্ন সমস্যা আছে। আমরা সেগুলো নিয়ে সামনের দিনে কাজ করতে চাই। আমরা জনগণের সঙ্গে কথা বলছি। তাদের সমস্যাগুলোর কথা শুনছি। সম্ভাব্য সমাধান নিয়ে আমরা কাজ করছি। আমি এই জার্নিতে ইতোমধ্যে অ্যানাউন্স করেছি প্রার্থী হওয়ার বিষয়টি এবং এই জার্নিতে এই আসনের জনগণের ও সারা দেশের মানুষের সহায়তা চাই।




তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে তফসিলের পরদিনই একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। স্বতন্ত্র প্রার্থী ঢাকা-৮ আসনের ওসমান হাদি ভাইকে সেদিন গুলি করা হয়েছিল এবং তিনি শহীদ হয়েছেন। এমন পরিস্থিতিতে আমরা মনে করি, সরকারকে অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেয়িং ফিল্ড, প্রার্থীদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের ঘটনা যেন আর কোনোভাবেই না ঘটে সেটা নিশ্চিত করা প্রয়োজন।



ঢাকা-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী বলেন, ওসমান হাদি একজন প্রার্থী ছিলেন। তিনি নির্বাচনের কার্যক্রম প্রায় দুই মাস আগে থেকেই শুরু করে দিয়েছিলেন। প্রতিদিন তিনি প্রচারণা করতেন। তিনি গণতান্ত্রিক উত্তরণের পক্ষে ছিলেন এবং নির্বাচনের পক্ষে ছিলেন। আমরা এখন শুনতে পাই যে নানা গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। আওয়ামী লীগকে ছাড়া তারা কোনো ধরনের নির্বাচন হতে দিতে চায় না।


আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সামগ্রিক স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার জন্য ওসমান হাদির মতো আমরাও এই নির্বাচন যেন সঠিক সময়ে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষতার সঙ্গে অনুষ্ঠিত হয়, সেটা কামনা করি। সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে।


তিনি বলেন, শরিফ ওসমান হাদির যেই হত্যার ঘটনা ঘটেছে, আমরা দেখেছি এখন পর্যন্ত সরকার আসামিদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। আসামিদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, তারা কোথায় আছে সেটাও সরকার নিশ্চিত করতে পারছে না। এটা অত্যন্ত দুঃখজনক।


এই প্রার্থী বলেন, এই জায়গা থেকে শুধু আমি না, সব প্রার্থীর জন্য একটা ঝুঁকির জায়গা থেকে যায়। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে টার্গেট করা হচ্ছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেরেছি, জানতে পেরেছি। আমাকেও সরকারের বিভিন্ন স্তর থেকে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে মাঝেমধ্যে জানানো হয়। আপনার নিরাপত্তা ঝুঁকি আছে। এখানে যেতে পারবেন না, ওখানে যেতে পারবেন না।


আসিফ মাহমুদ আরও বলেন, আমরা যদি ফ্রিলি মুভ না করতে পারি, তাহলে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমি মনে করি, শুধু আমি না, এ ধরনের যাদের ক্ষেত্রেই ঝুঁকি আছে, এটা সরকার ও সরকারের গোয়েন্দা সংস্থাগুলো ভালো বলতে পারবে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। সেটা প্রার্থী হোক, নির্বাচন কমিশন হোক, এই সম্পূর্ণ প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত আছেন সকলের নিরাপত্তা দেওয়াটা সরকারের ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব।


আরও খবর




সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে আহসানুল হক মাসুদের ইফতার মাহফিল

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মাদকসহ আটক-২

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রূপগঞ্জে ভিজিএফচাল বিতরণে অনিয়ম, ১০ কেজির জায়গায় পাচ্ছে ৮ কেজি:

মুরাদনগর থানার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই শামীম আহম্মেদ

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী অফিসার এএসআই আতিকুর রহমান

শ্রীপুরে সড়ক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার! সনাক্ত হয়নি পরিচয়

কৃষিজমি মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

তাহিরপুরে গ্রামবাসী সহযোগিতায় গাঁজাসহ দুইজন আটক

দৌলতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধীজনদের সম্মানে ইফতার মাহফিল

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

শ্রীপুর পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুর রউফ শিমু

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

রাজধানীতে হত্যা করে লাশ টুকরো, সাভারে মিললো কোমরের নিচের অংশ


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান