
এস এম খলিলুর রহমান (রাজু) বিশেষ প্রতিনিধি :
যুব উলামা ঐক্য পরিষদ হবিগঞ্জের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি পুর্ণগঠন
যুব উলামা ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলার নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬ ইং) সকাল ১০ ঘটিকায় খুশমহল বিল্ডিং হলি জান্নাত ট্রাভেলস এন্ড ট্যুরসে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল কাসিমুল উলুম টাইটেল মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা আজিজুর রহমান মানিক। সভায় সর্বসম্মতিক্রমে হাফেজ মুফতি বশির আহমদকে সভাপতি, হাকিম মাওলানা সিরাজুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক, মাওলানা আবদুল আহাদকে যুগ্ম সাধারণ সম্পাদক, মুফতি মহসিন আহমদকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা নোমান কবিরকে অর্থ সম্পাদক এবং মাওলানা হুমায়ূন কবিরকে প্রচার সম্পাদক হিসাবে মনোনীত করে যুব উলামা ঐক্য পরিষদের কমিটি পুর্নগঠন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা নোমান আহমদ সাদিক। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা নাজমুল হুদা চৌধুরী।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।




























