
আজিজুল ইসলাম :
শিশুশ্রমের করাল গ্রাস থেকে এক শিশুকে মুক্ত করে তাকে মাদ্রাসায় ভর্তি করানোর দায়িত্বের পাশাপাশি তার মায়ের হাতে একটি সেলাই মেশিন তুলে দিয়েছে ফুলবাড়ীয়া এপির পৌরসভা পিএফএ ইমপ্যাক্ট প্লাস ও যুব ফোরাম। মানবিক এ উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জানা যায়, আর্থিক সংকটের কারণে শিশুটি দীর্ঘদিন ধরে শ্রমের কাজে নিয়োজিত ছিল। শিশুটির বাবা বিয়ে করে অন্যত্র চলে যায়। বিষয়টি জানতে পেরে সংগঠনটি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।
সংগঠনের উদ্যোগে শিশুটিকে নিকটস্থ মাদ্রাসায় শিগগিরই ভর্তি করানো হবে এবং তার পড়ালেখার প্রাথমিক খরচ বহনের দায়িত্বও গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে শিশুটির পরিবারের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে তার মায়ের হাতে একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়, যাতে তিনি ঘরে বসে আয়ের ব্যবস্থা করতে পারেন।
যুব ফোরামের সভাপতি কানিজ ফাতেমা রিংকু বলেন, “শিশুশ্রম বন্ধ করতে হলে পরিবারকে স্বাবলম্বী করা জরুরি। আমরা চাই শিশুটি লেখাপড়া করে সুনাগরিক হিসেবে গড়ে উঠুক।”





























