
মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ
উগ্রবাদী সংগঠন ইসকন কর্তৃক অ্যাডভোকেট সাইফুর ইসলাম আলিফকে হত্যা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে লাকসামে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ হয়েছে।
আজ শনিবার বাদ আসর লাকসাম হাউজিং এস্ট্রেট জামে মসজিদ মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশ লাকসাম উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল বের হয়ে লাকসাম দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
হেফাজতে ইসলাম লাকসাম শাখা সভাপতি
মাওঃ আবু ইউছুফের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাও. আকবর আলী, সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের, সহ-সাধারণ সম্পাদক মাও. জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও. মোহাম্মদ উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মাও. নুরুল ইসলাম ফয়েজী প্রমুখ।
বিক্ষোভ সভায় বক্তারা উগ্রবাদী সংগঠন ইসকন কর্তৃক অ্যাডভোকেট সাইফুর ইসলাম আলিফকে হত্যাকারীর ফাঁসি, ইসকন নিষিদ্ধ ও প্রথম আলো নিষিদ্ধের দাবি জানান।





























