শিরোনাম
রাজশাহীতে বিএনপি নেতার জামিন পরবর্তী হামলা, অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ নোয়াখালীতে দিনমজুর খোকন হত্যা,বিচারের দাবিতে মানববন্ধন সাজা এড়াতে ২০ বছর পলাতক, অবশেষে র‍্যাবের জালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শেরপুর হাইওয়ে থানার কার্যক্রমে সন্তোষ ডিআইজি’র, জামে মসজিদ নির্মাণে প্রশংসা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে মুখে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন ‎সাদুল্যাপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার শেরপুরে আমেরিকান প্রবাসীর পরিবারকে প্রাণনাশের হুমকির ; থানায় জিডি অবরোধের ৩৬ দিন পার হলেও চাল পায়নি লালমোহনের জেলেরা প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা লালমোহনে মন্দিরের দান বাক্সের লক্ষাধিক টাকা চুরির অভিযোগ
মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

জালিয়াতির মাধ্যমে সরকারি জমি দখলের অপচেষ্টা, উদ্ধার কোটি টাকার সম্পত্তি

প্রকাশিত:মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোঃ ইব্রাহিম হোসেন : রাজধানীর অদূরে সাভার উপজেলাধীন 'আমিন বাজার' ঢাকায় প্রবেশের গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি দিন দিন পরিণত হচ্ছে ভূমিদস্যুদের টার্গেটে। জনসংখ্যার চাপ, আবাসন সংকট এবং কৃষিজমি হ্রাসের সুযোগে এক শ্রেণির অসাধূ চক্র সরকারি জমি দখলে মরিয়া হয়ে উঠেছে। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা উদঘাটন করে কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান। তার সততা, সাহসিকতা ও কঠোর অবস্থান ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। সরেজমিনে অনুসন্ধান ও ভূমি অফিস সূত্রে জানা যায়, উত্তর কাউন্দিয়া মৌজার প্রায় এক একর সরকারি জমি আত্মসাতের লক্ষ্যে সুপরিকল্পিত ভাবে ষড়যন্ত্রে নামে একটি ভূমিদস্যু চক্র। তারা ২০২৪ সালে খতিয়ান সংশোধনের জন্য ৩১৫/২৪ নম্বর একটি মিস মামলা দায়ের করে এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর নকল করে জাল ৯৮৮ নম্বর একটি খতিয়ান আদালতে উপস্থাপন করে। তবে, তদন্তে উঠে আসে ভয়ংকর জালিয়াতির চিত্র। সরকারি রেকর্ড অনুযায়ী খতিয়ানটিতে ব্যাক্তি মালিকানার জমির পরিমাণ ১৪৬ শতাংশ হলেও, প্রতারকচক্রের দাখিলকৃত খতিয়ানে তা বাড়িয়ে ২৪৬ শতাংশ দেখানো হয়। এই জাল নথির ভিত্তিতেই ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তৎকালীন কর্মকর্তা খতিয়ান সংশোধনের আদেশ দেন। সুযোগটি কাজে লাগিয়ে চক্রটি অতিরিক্ত প্রায় এক একর জমি নিজেদের নামে নামজারি করে নেয়। বর্তমান সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান দায়িত্ব গ্রহণের পরই বিভিন্ন সূত্রে জালিয়াতির বিষয়টি তার নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং তদন্ত কার্যক্রম শুরু করেন। এদিকে প্রভাবশালী ওই চক্র যখন বুঝতে পারে এই জালিয়াতির বিষয়ে ভূমি অফিস তদন্ত করছে তখন তাকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা চালায়, এমনকি ম্যানেজ করার প্রস্তাবও দেয়। ব্যর্থ হয়ে তারা ভূমি অফিসের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। কিন্তু কোনো চাপের কাছে নতি স্বীকার না করে তিনি নিরপেক্ষ তদন্ত অব্যাহত রাখেন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: মনিরুজ্জামানের দাখিলকৃত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত নিশ্চিত হয় যে, উপস্থাপিত খতিয়ানটি সম্পূর্ণ জাল। ফলে পূর্বের আদেশটি বাতিল করে জাল খতিয়ানটি রেকর্ড থেকে অপসারণ এবং সংশ্লিষ্ট সব নামজারি বাতিল আদেশ করা হয়। একই সাথে সঠিক খতিয়ানটি জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম শাখার মাধ্যমে অনলাইনে সংযুক্ত করা হয়, এবং সকল রেজিস্ট্রারে হালনাগাদ করা হয়।অবশেষে, ০৭ এপ্রিল ২০২৬ তারিখে সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: মনিরুজ্জামান সরেজমিনে উপস্থিত থেকে কোটি টাকার সরকারি জমি পুনরুদ্ধার করেন এবং সেখানে সাইনবোর্ড স্থাপন করে সরকারি দখল নিশ্চিত করেন। এবিষয়ে সাংবাদিকদের তিনি বলেন,“প্রতারণা করে কেউ কখনো স্থায়ীভাবে লাভবান হতে পারেনা। সরকারি সম্পত্তি আত্মসাতের কোনো সুযোগ নেই । আইন তার নিজস্ব গতিতেই চলবে।” তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন,“ভূমি দস্যু এবং প্রতারকদের বিরুদ্ধে এধরনের অভিযান চলমান থাকবে।"



আরও খবর




জালিয়াতির মাধ্যমে সরকারি জমি দখলের অপচেষ্টা, উদ্ধার কোটি টাকার সম্পত্তি

পাকুন্দিয়ায় পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জেল,জরিমানা ২০ হাজার টাকা

বোয়ালখালীতে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপি নেতার জামিন পরবর্তী হামলা, অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

নোয়াখালীতে দিনমজুর খোকন হত্যা,বিচারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জে দূষণকারী ৩ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঠাকুরগাঁওয়ে ২,৫০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ : ব্যবসায়ীকে কারাদণ্ড

কাজিপুরে সাংবাদিক লিমোনের বাবার মৃত্যুতে প্রেসক্লাবের শোক প্রকাশ

মোহনগঞ্জ মহিলা কলেজে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘাটাইলে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বোয়ালখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তঃস্কুল ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

চিরিরবন্দরে পার্টনার ফিল্ড স্কুলের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে দুধর্ষ ডাকাতি, ৩০ ভ‌রি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার

সাজা এড়াতে ২০ বছর পলাতক, অবশেষে র‍্যাবের জালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

রিয়া মনি হত্যা কাণ্ডে তিন দিনেই অগ্রগতি শরণখোলায় গ্রেপ্তার ৩, আদলতে একজনের স্বীকারোক্তি

সুনামগঞ্জে খেলাধুলার পরিবেশ সংকটে: আধুনিক মাঠ নির্মাণের দাবি

পোরশায় বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন

প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা

বান্দরবানে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী গঙ্গাপূজা ও বারুণী স্নান

মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

পাকুন্দিয়ায় পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জেল,জরিমানা ২০ হাজার টাকা

বোয়ালখালীতে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে দিনমজুর খোকন হত্যা,বিচারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জে দূষণকারী ৩ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঠাকুরগাঁওয়ে ২,৫০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ : ব্যবসায়ীকে কারাদণ্ড

কাজিপুরে সাংবাদিক লিমোনের বাবার মৃত্যুতে প্রেসক্লাবের শোক প্রকাশ

মোহনগঞ্জ মহিলা কলেজে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘাটাইলে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বোয়ালখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তঃস্কুল ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

চিরিরবন্দরে পার্টনার ফিল্ড স্কুলের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত