
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো
স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্য কে সামনে রেখে জামালগঞ্জ উপজেলায় “জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে আলোচনা সভায় জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক শুরতেই পুষ্টির গুনাগুন প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈন উদ্দিন আলমগীর,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল বাতেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার,উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুর রব, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক মো: আব্দুল মালিক,২য় যুগ্ম আহবায়ক আজিজুর রহমান,উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজি, বিএনপি নেতা মদরিছ আলী চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই আবুল কালাম আজাদ এনজিও প্রতিনিধি রহমত আরা শারমিন , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ গণ্যমান্যব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পুষ্টি নিশ্চিত করা একটি জাতির উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। মা ও শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করতে পারলে একটি সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এজন্য সবাইকে পুষ্টি বিষয়ে সচেতন হতে হবে। পুষ্টি সম্মৃদ্ধ খাবার আমাদের শরীরে শক্তি বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সমান পুষ্টিমানের দামী ও সস্তা খাবার আছে। ইচ্ছে করলেই ক্রয় ক্ষমতা অনুযায়ী পুষ্টি গুন যুক্ত খাবার খেতে পারি। আমরা পুষ্টি বিষয়ে যার যার অবস্থান থেকে প্রচার করি। পুষ্টির পাশাপাশি নিরাপদ খাবার নিশ্চিত করতে হবে। খাবারের পূর্বে ভাল করে সঠিক নিয়মে হাত ধোয়ে নিতে হবে। জাতীয় পুষ্টি সপ্তাহ প্রচার-প্রচারণার মাধ্যমে সফল করার আহবান জানান বক্তারা।




























