শিরোনাম
জেলা অফিসে টাকা না দিলে হয়না সমবায় নিবন্ধন-উপজেলা কর্মকর্তা জামালগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ আটক ১ নাঙ্গলকোটে হামলা,ভাঙচুরের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ রাজশাহীতে র‍্যাবের জালে জাল সার্টিফিকেট চক্রের ২ সদস্য, সরঞ্জাম উদ্ধার চাটখিলে বিএনপি নেতা খোকনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন রাজশাহীতে বিএনপি নেতার জামিন পরবর্তী হামলা, অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ নোয়াখালীতে দিনমজুর খোকন হত্যা,বিচারের দাবিতে মানববন্ধন সাজা এড়াতে ২০ বছর পলাতক, অবশেষে র‍্যাবের জালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শেরপুর হাইওয়ে থানার কার্যক্রমে সন্তোষ ডিআইজি’র, জামে মসজিদ নির্মাণে প্রশংসা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে মুখে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন
বুধবার ০৮ এপ্রিল ২০২৬
বুধবার ০৮ এপ্রিল ২০২৬

জেলা অফিসে টাকা না দিলে হয়না সমবায় নিবন্ধন-উপজেলা কর্মকর্তা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৮ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৮ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আরাফাত আলী,স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কালিগঞ্জে সমবায় সমিতির নিবন্ধন নিয়ে ঘুষের অভিযোগ ঘিরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এক অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য দিতে গিয়ে উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন এমন মন্তব্য করেন, যা উপস্থিতদের মধ্যে বিস্ময় ও প্রতিক্রিয়ার জন্ম দেয়।

বুধবার সকাল ১১টায় উপজেলার সুশীলন অফিসের হলরুমে “জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে প্রান্তিক নারী কৃষকদের অন্তর্ভুক্তিকরণে নীতি-নির্ধারকদের ভূমিকা” শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে বিন্দু নারী উন্নয়ন সংগঠন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন বলেন, সমবায় সমিতির নিবন্ধনের জন্য জেলা অফিসে মোটা অংকের টাকা দিতে হয়। এছাড়া উপজেলা অফিসে কাগজপত্র ঠিকঠাক করা ও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতেও কিছু টাকা নেওয়া হয়।

তিনি আরও বলেন, তাদের অফিস সরাসরি নিবন্ধনের জন্য টাকা নেয় না, তবে অফিস সময়ের বাইরে অতিরিক্ত কাজ, কাগজপত্র প্রস্তুত এবং আবেদন লিখে দেওয়ার জন্য কিছু অর্থ নেওয়া হয়ে থাকে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, জেলা অফিসে টাকা না দিলে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা কঠিন।

এ সময় উপস্থিত সংবাদকর্মীরা জেলা অফিস ও উপজেলা অফিসে কত টাকা ঘুষ দিতে হয়—এমন প্রশ্ন করলে তিনি ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখিয়ে প্রশ্নটিকে “অহেতুক” বলে মন্তব্য করেন।

এ ঘটনার বিষয়ে সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বলেন, সমবায় সমিতি নিবন্ধনের জন্য জেলা অফিস কোনো ধরনের টাকা নেয় না। উপজেলা সমবায় কর্মকর্তার এমন বক্তব্যের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওসার তুহিন, চম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম এবং কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য খাইরুল ইসলাম। এছাড়া বিভিন্ন এনজিও কর্মী, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সংশ্লিষ্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 


আরও খবর




জেলা অফিসে টাকা না দিলে হয়না সমবায় নিবন্ধন-উপজেলা কর্মকর্তা

জামালগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ আটক ১

আড়াইহাজারে এক রা‌তে তিন বাড়িতে ডাকাতি

নাঙ্গলকোটে হামলা,ভাঙচুরের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

ব্যবসায়ী সোহাগ অপহরণের পর মোবাইল ডেটা দিয়ে ব্ল্যাকমেইল: মূলহোতা জিতুসহ চক্র সক্রিয়

পঞ্চগড়ে বিএনপি নেতাকে মারধর ও শারীরিক হেনস্থার ঘটনায় ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

রাজশাহীতে র‍্যাবের জালে জাল সার্টিফিকেট চক্রের ২ সদস্য, সরঞ্জাম উদ্ধার

রাণীনগরে অ্যাপের মাধ্যমে মিলছে জ্বালানি তেল

চাটখিলে বিএনপি নেতা খোকনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বোয়ালখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

জালিয়াতির মাধ্যমে সরকারি জমি দখলের অপচেষ্টা, উদ্ধার কোটি টাকার সম্পত্তি

পাকুন্দিয়ায় পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জেল,জরিমানা ২০ হাজার টাকা

বোয়ালখালীতে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপি নেতার জামিন পরবর্তী হামলা, অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

নোয়াখালীতে দিনমজুর খোকন হত্যা,বিচারের দাবিতে মানববন্ধন

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রিয়া মনি হত্যা কাণ্ডে তিন দিনেই অগ্রগতি শরণখোলায় গ্রেপ্তার ৩, আদলতে একজনের স্বীকারোক্তি

সুনামগঞ্জে খেলাধুলার পরিবেশ সংকটে: আধুনিক মাঠ নির্মাণের দাবি

পোরশায় বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

প্রশাসন না থাকলেই বেপরোয়া হয়ে উঠে সিন্ডিকেট চক্র,বাধা দিলেই হামলা

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন

বান্দরবানে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী গঙ্গাপূজা ও বারুণী স্নান

মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

পাশ করার আগেই চাকরি! সাতক্ষীরায় শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা


এই সম্পর্কিত আরও খবর

জামালগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ আটক ১

আড়াইহাজারে এক রা‌তে তিন বাড়িতে ডাকাতি

নাঙ্গলকোটে হামলা,ভাঙচুরের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

ব্যবসায়ী সোহাগ অপহরণের পর মোবাইল ডেটা দিয়ে ব্ল্যাকমেইল: মূলহোতা জিতুসহ চক্র সক্রিয়

পঞ্চগড়ে বিএনপি নেতাকে মারধর ও শারীরিক হেনস্থার ঘটনায় ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

রাণীনগরে অ্যাপের মাধ্যমে মিলছে জ্বালানি তেল

চাটখিলে বিএনপি নেতা খোকনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বোয়ালখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

জালিয়াতির মাধ্যমে সরকারি জমি দখলের অপচেষ্টা, উদ্ধার কোটি টাকার সম্পত্তি

পাকুন্দিয়ায় পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জেল,জরিমানা ২০ হাজার টাকা