
মহি উদ্দিন আরিফ
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
ধর্মপাশা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল উদ্যোগে ও উকিলপাড়া দূরন্ত স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় স্বাধীননতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে টুর্ণামেন্টের ফাইনাল অনু্ষ্ঠিত হয়েছে।এতে ১০টি ক্রিকেট দল অংশ নেয়। ফাইনাল খেলায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ ফ্রেন্ডস ক্লাবকে ১৩রানে হারিয়ে ধর্মপাশার খালেক ম্যানশন স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ৩২ইঞ্চি এলইডি টিভি ও রানার্স আপ দলের অধিনায়কের হাতে স্মাটফোন তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর মজুমদার,সিঃনিঃ যুগ্ম আহবায়ক এম হাবিবুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ফারুক,নুর হোসেন শাহীন, রনি আহমেদ, মোজাম্মেল শিকদার রাজ,সদস্য সচিব সারোয়ার হোসেন,উপজেলা ছাত্রদল নেতা তানভীর আহমেদ,সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তুষার খন্দকার, বাদশাগঞ্জ কলেজ শাখা ছাত্রদল নেতা আরিফ হোসেন প্রমুখ।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থী তানভীর আহমেদ ও ঈশান আহমেদ এবং স্কোরার ছিলেন জোবায়ের আহমেদ ফাহিম।





























