শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান পোরশায় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ পত্নীতলায় নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই গঠনের লক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত নাঙ্গলকোটে হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ধুনট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামী গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬

জনবান্ধব ভূমি সেবা দিয়ে নজর কেড়েছে শ্রীপুরের এসিল্যান্ড গুঞ্জন বিশ্বাস

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শ্রীপুরে ভূমি অফিসকে ঘুষ ও দুর্নীতিমুক্ত রাখতে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন এসিল্যান্ড গুঞ্জন বিশ্বাস। উপজেলা ভূমি অফিসকে ঘুষ ও দুর্নীতিমুক্ত রাখতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি অফিসের বিভিন্ন স্থানে লিখে রেখেছেন ভূমি অফিসে কোন কাজে ঘুষ লাগে না। জমির নামজারির ক্ষেত্রে দালাল না ধরতে এবং সরকারি ফি'র বাইরে অতিরিক্ত কোনো অর্থ কাউকে না দিতে পরামর্শ দিয়েছেন। ইতিমধ্যে তিনি ভূমি অফিসের কর্মকর্তাদের সরকারি ফি ছাড়া অতিরিক্ত কোনো টাকা না নিতে নির্দেশও দিয়েছেন।


জানা যায়, জমির নামজারীর ক্ষেত্রে সরকার নির্ধারিত কোর্ট ফি ২০ টাকা, নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১০০০ টাকা এবং মিউটেশন খতিয়ান ফি ১০০ টাকা সর্বমোট ১১৭০ টাকা। ভূমি অফিসের কেউ অযথা হয়রানি করলে বা অতিরিক্ত অর্থ দাবি করলে সরাসরি তাকে ০১৭৬৫৬৫১৩৫৮ নাম্বারে ফোন করতে অনুরোধ করেছেন তিনি।


সরেজমিন শ্রীপুর ভূমি অফিসে গেলে কথা হয় ভূমি সেবা নিতে আসা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেবা গ্রহীতাদের সাথে। তারা বলেন, শ্রীপুর ভূমি অফিসে অতিরিক্ত কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। সরকারি খরচ যা তাই দিতে হচ্ছে। ভূমি অফিসের  এসিল্যান্ড গুঞ্জন বিশ্বাস স্যার সৎ ও ভালো মনের মানুষ। হয়রানি ছাড়াই আমাদের সব কাজ করে দিয়েছেন।


ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার এস এম মাসুদ রানা বলেন, আমাদের কাছে মানুষ এসে এখন কোন হয়রানি হয় না। আমরা সাধ্যমত চেষ্টা করি মানুষকে সেবা দেওয়ার জন্য। উপজেলার চত্বর ও সকল ইউনিয়ন ভূমি অফিসের সামনেসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে ভূমি সেবাই কোন খাতে কত খরচ (সরকারি) উল্লেখ করে ও মোবাইল নম্বরসহ বিলবোর্ড দেওয়া হয়েছে। যেন সাধারণ মানুষ তার অভিযোগ মোবাইলে সরাসরি এসিল্যান্ডকে জানাতে পারেন। বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস স্যার কিছু ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করার ফলে ভূমি অফিসে সেবার মান বহুগুণে বেড়ে গেছে।


সেবা নিতে আসা মামুন মৃধা জানান, বিগত দিনে নামজারি করতে এসে অনেক ভোগান্তিতে পড়েছি। তবে বর্তমান এসিল্যান্ড গুঞ্জন বিশ্বাস এখানে আসার পর নামজারি করতে আমাকে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। সেই সাথে বর্তমানে ভূমি অফিসের টোটাল স্টার্ফদের ও সেবার মান ও উনি বাড়িয়েছেন। আমি তাদের সেবা পেয়ে খুশি হয়েছি। 


আরেক সেবাগ্রহীতা শাহ অবনী কুমার জানান, আমি আমার ৭৭ বছর বয়সে এরকম ভূমি অফিসার আমার চোখে পড়ে নাই। উনি যে ব্যবহার করেন আমাদের সাথে এত বড় অফিসারের কাছে এত ভালো ব্যবহার আশা করা যায়না। উনার মত অফিসার শ্রীপুরে আসায় অনেক লাভবান হচ্ছি আমরা। আগে যেখানে আমরা ভূমি অফিসে ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছি সেই কাজ এখন ভোগান্তি ও ঘুরাঘুরি ছাড়াই হয়ে যাচ্ছে। 


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, ঘুষ প্রদানকারী এবং ঘুষ গ্রহণকারী দুজনই সমান অপরাধী। সাধারণ মানুষ যেন হয়রানি না হয় বরং সঠিক সেবা পায় তার ব্যবস্থা করেছি। ব্যক্তিগত ভিজিটিং কার্ড সেবা নিতে আসা জনসাধারনের হাতে হাতে পৌঁছিয়ে দিচ্ছি। যাতে তার যেকোন সমস্যা ও পরামর্শ নিতে যোগাযোগ করতে পারেন। এখন আর কেউ ভোগান্তির শিকার হয় না। সর্বপরি উপজেলা ভূমি অফিসকে ঘুষ ও দুর্নীতিমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করি।


উল্লেখ্য, এর আগে গুঞ্জন বিশ্বাস যখন জয়পুর হাট ডিসি অফিসে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। এরপর যশোর জেলার চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দ্বায়িত্ব পালন করেন। সেখানেও তিনি ঘুষ, দুর্নীতিমুক্ত ও নিষ্ঠার সাথে কাজ করে সর্ব শ্রেণীর মানুষের কাছে সুনাম অর্জন করেছেন।




আরও খবর




মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড়।

পাকুন্দিয়ায় কোরআন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মনপুরায় "আলোর প্রদীপ" সংগঠন কর্তৃক ইদ সামগ্রী বিতরণ

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন

ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিতর্ক: বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ প্যানেল চেয়ারম্যানের

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে

ফতুল্লায় গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান

পোরশায় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ

পত্নীতলায় নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই গঠনের লক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত

সুবিধাভোগীদের মাঝে ছাগল ও অনুদান বিতরণে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদের আনন্দ নয়, বাওয়ালি পরিবারগুলো নীরব কান্নায় দিন পার করছে

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড়।

মনপুরায় "আলোর প্রদীপ" সংগঠন কর্তৃক ইদ সামগ্রী বিতরণ

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন

ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিতর্ক: বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ প্যানেল চেয়ারম্যানের

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে

ফতুল্লায় গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান