
মোঃআনোয়ার হোসেন কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। সকাল দশটায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাহারি সাজে সেজে দিনটি পালনের উদ্দেশ্য ঢাক ঢোল পিটিয়ে নেচে গেয়ে, উপজেলা পরিষদে এসে সমবেত হয়। পরে ৬২ সিরাজগঞ্জ১ কাজিপুর আসনের সংসদ সদস্য মোঃ সেলিম রেজার এমপি মহোদয় এবং কাজিপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে বন্যাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর বাইরে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজ, সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কাজিপুর পৃথক পৃথক কর্মসূচি পালন করে। অনুষ্ঠান গুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নিত্য, লাঠি খেলা, রচনা প্রতিযোগিতা, বাংলার ঐতিহ্য পান্তা ভাত খাওয়ার প্রতিযোগিতাও হয়। পরে শ,শ,প্রতিষ্ঠানে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন।




























