
মোঃ রায়হান মাহামুদ :
গাজীপুরের কালীগঞ্জে ১৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪২ হাজার টাকাসহ দুই নারী মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ রাসেলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তুমলিয়া ইউনিয়নের পৈন্নারটেক গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় অলুয়া গ্রামের বেলায়েত হোসেন বেনুর স্ত্রী দিলরুবা (৪২) ও গাজীপুর সদর উপজেলার ভুরুলিয়া মাঝিরখোলা গ্রামের মৃত কালিম লস্করের স্ত্রী শবনম বেগম (৪৮)কে আটক করে ১৫ পিস ইয়াবা ট্যাবেলট ও মাদক বিক্রির ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার রাতে দু’জনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং ১৬) দায়ের করা হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কালীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল। মঙ্গলবার দুপুরে আটককৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।





























