
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার ২৩টি ইউনিয়নকে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত রাখতে সর্বাত্মক ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার।
তিনি বলেন, “সঠিক পথ পেতে হলে কুরআনকে জানতে ও বুঝতে হবে। আমরা কুরআনের আলোকে দেশ ও জাতি গঠন করতে চাই। মাদক, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ২৯ রমজান বিকেলে কালিগঞ্জ উপজেলার রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কৃষ্ণনগর ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত গণ-সংবর্ধনা ও ইফতার মাহফিলে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং কালিগঞ্জ আশাশুনির উন্নয়নে সর্বাত্তক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানটিতে জামায়াতে ইসলামী কৃষ্ণনগর ইউনিয়ন শাখার আমীর মুহাম্মাদ ইব্রাহিম বাহারীর সভাপতিত্বে ও ইউপি সদস্য জামাল ফারুক মন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যদেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমীর সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী এবং উপজেলা সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজসেবক ব্যারিস্টার সাকিব, ব্যাংকার ও সমাজসেবক মো. রবিউল বাশার, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক জামাল ফারুক, মাওলানা মোস্তফা ইউসুফ আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্রু, আব্দুল আজিজ গাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গণ-সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান নবনির্বাচিত সংসদ সদস্যদ্বয়কে ফুল, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করে শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।




























