
স্টাফ রিপোর্টারঃকাউনিয়ায় তিস্তা চরে এক কৃষকের কাছে ক্রেতা সেজে আলু কিনে ট্রাকে তুলে টাকা না দিয়ে আলু ভর্ত্তি ট্র্যাক নিয়ে লাপাত্তা ব্যবসায়ী আবরার হোসেন রাজন(২৫)অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয় সে। উপজেলার ঢুষমারা চরের কৃষক শাহ আলম (৪৬) মিঠাপুকুর উপজেলার খাফ্রিখাল গ্রামের মেরাজুল ইসলামের পুত্র আবরার হোসেন রাজন এর নিকট গত ০৮ জানুয়ারি তারিখে ২৭০ বস্তা আলু ৬ লক্ষ ৫০ হাজার টাকায় বিক্রি করেন। এর মধ্যে ৩ লক্ষ নগদ দেন। বাকী টাকা একটু পরে দেওয়ার কথা বলে ট্রাকে আলু ভর্ত্তি করে রাখেন। চাষী শাহ আলম কে কৌশলে টাকা দেওয়ার কথা বলে রংপুর শহরে নিয়ে যান এবং তার ভাই এক্সিডেন্ট করেছে এ কথা বলে আবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে এক আত্মীয়কে খবর দেওয়ার কথা বলে কৃষক শাহ আলমের মোবাইল টি নিয়ে কথা বলতে বলতে হাসপাতালের ভিতর ঢুকে লাপাত্তা হয়ে যায়। অপরদিকে প্রতারক ব্যবসায়ী কে খুঁজে না পেয়ে বাড়িতে ফিরে এসে দেখেন আলু সহ ট্র্যাক টি নেই। এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করে করলে পুলিশ বৃহস্পতিবার রাতে মিঠাপুকুর উপজেলার নিজ বাড়ি থেকে প্রতারক আলু ব্যবসায়ী আবরার হোসেন রাজন কে গ্রেফতার করে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ নজমুল হক প্রতারক আলু ব্যবসায়ী আবরার হোসেন রাজন কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।




























