শিরোনাম
চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা
শনিবার ২১ মার্চ ২০২৬
শনিবার ২১ মার্চ ২০২৬

খানাখন্দে ভরা ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের চারলেন বাস্তবায়নে মানববন্ধন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৪ জুলাই ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


মো: রোকন উদ্দিন রুমন, ফরিদপুর প্রতিনিধি 

ঢাকা-বরিশাল মহাসড়কের খানাখন্দে ভরা ফরিদপুর-ভাঙ্গা অংশে চারলেন দ্রæত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুরের সর্বস্তরের জনসাধারণ। সড়কটি বাস্তবায়নে প্রশাসনসহ সংশ্লিষ্টরা গড়িমসি করলে আগামী ২৩ জুলাই সড়ক অবরোধের আল্টিমেটাম দেওয়া হয়েছে। এ ছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) বেলা ১১ টা থেকে ১টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনে ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কের চারলেনের কাজ দ্রæত বাস্তবায়নের জন্য নিরাপদ সড়ক আন্দোলনসহ ২৮ টি স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও নানা শ্রেনীপেশার কয়েকশ মানুষ এতে অংশ নেয়।

এ মানববন্ধনে উপস্থিত হয়ে একাত্মা প্রকাশ করেন বিএনপি ও তার অঙ্গসংগঠন, জামায়াতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, বাসমালিক সমিতির নেতৃবৃন্দসহ সুশীল সমাজ। এ সময় তাঁরা সড়কটিতে মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন। বিভিন্ন ব্যানার ফেস্টুনে সড়কটিতে দুর্ঘটনা ও খানাখন্দের চিত্র তুলে ধরা হয়। তাঁরা অতিদ্রæত চারলেন কার্যক্রম শুরু করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন,বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ সামাদ, অধ্যাপক মো: আলতাফ হোসেন, লেখক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন, জেলা বিএনপির সদস্যসচিব একে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহŸায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব, ফরিদপুর ড্যাবের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহŸায়ক কাজী রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, ভাঙ্গা-ফরিদপুর চারলেন দ্রæত বাস্তবায়ন কমিটির সদস্য ও তরুণ সংগঠক আবরাব নাদিম ইতু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত অবহেলার শিকার হয়েছে প্রাচীনতম জেলা ফরিদপুর। একটি জেলার উন্নয়নের চাবিকাঠি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। কিন্তু সেই যোগাযোগ ব্যবস্থা থেকেও আমাদের বঞ্চিত করা হয়েছে। আজ দীর্ঘদিন যাবত ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর-ভাঙ্গা অংশ অবহেলায় পড়ে আছে। প্রায় দুই সপ্তাহ ধরে টানা বর্ষণে সড়কটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। সড়কটি চারলেন করার উদ্যোগ নেওয়া হলেও আজও কোনো দৃশ্যমান কাজ হয়নি। সবশেষে ভাঙ্গা-ফরিদপুর ৭দিনের মধ্যে চারলেন কার্যক্রমের কোন দৃশ্যমান চিত্র দেখাতে না পারলে আগামী ২৩ জুলাই ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক অবরোধের আল্টিমেটাম দেন চারলেন দ্রæত বাস্তবায়ন কমিটির আহŸায়ক মাহামুদুল হাসান খালিদ। তিনি বলেন, এই সড়কে আমার বাবাকে হারিয়েছি। আমাদের একদফা, একদাবি, দ্রæত চারলেন বাস্তবায়ন করা। আগামী ২৩ জুলাই সড়ক অবরোধ সড়ক অবরোধকালে সাধারণ মানুষের ভোগান্তি হলে জেলা প্রশাসক ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে দায়ভার নিতো হবে।

সড়ক বিভাগ সুত্রে জানা যায়, মহাসড়কটির ফরিদপুর-ভাঙ্গা অংশে ৩২ কিলোমিটার সড়ক রয়েছে। পদ্মা সেতুর পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২০ টি জেলার মানুষ চলাচল করে। এ লক্ষ্যে চারলেন করার জন্য ভ‚মি অধিগ্রহনের নিরিক্ষা শেষে ২০২০-২১ অর্থ বছরে ৫০ কোটি, ২০২১-২২ অর্থ বছরে ৩০০ কোটি ও ২০২২-২৩ অর্থ বছরে ১৫০ কোটি টাকা জেলা প্রশাসনকে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এই অধিগ্রহণের ক্ষেত্র ফরিদপুর শহরের গোয়ালচামট থেকে শুরু হয়ে ভাঙ্গার সদরদি-চুমুরদি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

জানতে চাইলে ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার জানান, ভ‚মি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনকে টাকা দেওয়া হয়েছে। নানা জটিলতার কারনে ভ‚মি অধিগ্রহণ হচ্ছে না বলে জেনেছি। এই প্রকল্পের মেয়াদ রয়েছে ২০২৬ সালের জুন পর্যন্ত। এ সময়ের মধ্যে ভ‚মি অধিগ্রহণ শুরু না হলে প্রকল্প থেকে এ অংশ বাদ যাওয়ার সম্ভবনা রয়েছে।

রবিবার দুপুরে ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল বলেন, আগামী ১ থেকে ২ মাসের মধ্যে ভ‚মি অধিগ্রহণ কার্যক্রম শেষ করা হবে। ইতিমধ্যে ৭টি এল.এ কেসের মধ্যে ১টি পেমেন্ট পর্যায়ে রয়েছে এবং বাকিগুলো ৭ ধারা জারির অপেক্ষায় রয়েছে।


আরও খবর




চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ