
মো.আদর আলী, কিশোরগঞ্জ
নীলফামারীর কিশোগঞ্জে সেলিম মিয়া (২৭) নামে একজন থাই ও ভিসা প্রতারক'কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গত শনিবার (১৯জুলাই) বিকালে উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সেলিম মিয়া একই ইউনিয়নের নিতাই কাছারীপাড়া গ্রামের মৃত ফকির উদ্দিনের ছেলে। নীলফামারী সেনাবাহিনী ক্যাম্পের ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর সালমান তারেক রিফাত এ অভিযানের নেতৃত্ব দেন। সেলিম মিয়া একজন ভিসা প্রতারক। অসহায় মানুষদের কাছে টাকা নিয়ে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। পুলিশ তাকে একাধিকবার ধরতে গেলে সে পালিয়ে যায়। সেনাবাহিনী নেতৃত্বে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া সেলিমের বিরুদ্ধে একটি মামলা রয়েছে থানায়। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।





























