শিরোনাম
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬

কিউলেক্সে অতিষ্ঠ ঢাকাবাসী, চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

এবারও ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে সতর্ক করছেন কীটতত্ত্ববিদরা। তাঁরা বলছেন, এখন যে মশার উপদ্রব দেখা যাচ্ছে, এটি কিউলেক্স। এখনই প্রজননস্থল ধ্বংসের মতো ব্যবস্থা না নিলে মে নাগাদ ডেঙ্গুর প্রকোপ দেখা দেবে।


কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, সম্প্রতি বৃষ্টির কারণে কিউলেক্স মশা কমেছে, সামনের সপ্তাহে আরও কমবে। তবে বৃষ্টি হলে আবার এডিস মশা বেড়ে যায়। তাই যত্রতত্র পাত্র না রাখা এবং নালা-নর্দমার আবদ্ধ পানি চলমান করে দেওয়ার ব্যবস্থা করতে হবে।


অতিষ্ঠ নগরবাসী


রাজধানীতে এখন মশার উপদ্রব চরমে পৌঁছেছে। সন্ধ্যা নামার আগেই বাসাবাড়ির দরজা-জানালা বন্ধ করে দিতে হচ্ছে। নিচতলা বা অন্ধকার জায়গা তো বটেই, অনেক এলাকায় দিনদুপুরেও মশারি টানিয়ে বা কয়েল জ্বালাতে হচ্ছে।


খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর মিরপুর, বাড্ডা, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর থেকে শুরু করে ধানমন্ডি, গুলশানের মতো অভিজাত এলাকাতেও দাপট মশার। নগরবাসীর অভিযোগ, সিটি করপোরেশনের মশক নিধন কর্মীদের দেখা মেলে কালেভদ্রে। তাদের ফগার মেশিনের ধোঁয়ায় মশা তো মরেই না, বরং কিছুক্ষণ পর আবার ফিরে আসে।



মিরপুর-১০ নম্বর এলাকার বাসিন্দা আমির হামজা বলেন, গত বছর ডেঙ্গুর যে ভয়াবহ অবস্থা দেখেছি, এবার তো আগেভাগেই বেড়েছে মশা। পরিবার নিয়ে চরম আতঙ্কে রয়েছি।


কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশারের মতে, শুধু ফগিং করে মশা নিধন বা কমানো সম্ভব নয়। এর জন্য মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত প্লাস্টিকের পাত্র, ডাবের খোসা ও টায়ারে জমে থাকা পরিষ্কার পানিতে লার্ভা পাওয়া যাচ্ছে।


তিনি বলেন, জরিপে আমরা দেখেছি– গত সপ্তাহের চেয়ে এখন ২০ শতাংশ মশা কমেছে। আস্তে আস্তে আরও কমবে। কিন্তু যদি মশার প্রজননস্থল ধ্বংস না করা যায়, তাহলে এডিস মশা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। মশক নিধনের জন্য ফগিং কোনো কার্যকরী পদ্ধতি না। কিন্তু এর পেছনে প্রচুর টাকা নষ্ট হয়। আবার এটি জনস্বাস্থ্য এবং পরিবেশের জন্যও ক্ষতিকর।


ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক


কিউলেক্স মশার দাপটের মধ্যেই জনমনে নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। সাধারণত মে-জুন থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করে এবং আগস্ট-সেপ্টেম্বরে তা চূড়ায় পৌঁছে। কিন্তু সরকারের তথ্য বলছে, এবার বছরের শুরু থেকেই ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।



সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য বলছে, ২০২৫ সালে দেশে ১ লাখ ২ হাজার ৫৬২ জন ডেঙ্গুতে আক্রান্ত হন; মারা যান ৪১২ জন। ২০২৪ সালে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হন, ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালটি ছিল ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং রেকর্ড ১ হাজার ৭০৫ প্রাণহানির বছর।


বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে হলে আগাম প্রস্তুতি নিতে হবে। এজন্য সরকারি সংস্থাগুলোকে কর্মপরিকল্পনা নিয়ে এগোনোর কথাও বলছেন তারা।




অধ্যাপক কবিরুল বাশার বলেন, এডিস মশার ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট, প্রজননস্থল ধ্বংস করতে হবে। লার্ভা ম্যানেজমেন্টসহ জনগণকে সচেতন করে সম্পৃক্ত করা গেলে নিয়ন্ত্রণ সম্ভব। না হলে ডেঙ্গু এ বছরও ভোগাবে।


সরকারের বিশেষ কর্মসূচি


ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৪ মার্চ থেকে দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বা ‘ক্লিনলিনেস ড্রাইভ’ ঘোষণা দিয়েছেন। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি, আঙিনা, ড্রেন ও জলাধার পরিষ্কার রাখতে বিভিন্ন জেলায় কর্মসূচি দেখা গেছে।


ঢাকার দুই সিটি করপোরেশন এই বিশেষ কর্মসূচির অংশ হিসেবে শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে। কার্যক্রমের মধ্যে রয়েছে– এডিস মশার সম্ভাব্য জন্মস্থল হিসেবে চিহ্নিত পরিত্যক্ত ও অব্যবহৃত পাত্র অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার, র‌্যালি আয়োজন, লিফলেট বিতরণ, সচেতনতামূলক বার্তা প্রচার এবং গণযোগাযোগ কার্যক্রম।



ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম বলেন, ‘মশক নিয়ন্ত্রণে আমরা মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ক্রাশ প্রোগ্রাম শুরু করেছি। এই কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতে চার স্তরে (ওয়ার্ড পর্যায়, ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়, প্রধান নির্বাহী কর্মকর্তা বা সচিব পর্যায় এবং প্রশাসক পর্যায়) নিবিড় তদারকি করা হচ্ছে।’


তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় ইমামদের সম্পৃক্ত করা হবে এবং মাইকিং কার্যক্রম চলবে। তবে নাগরিকরা সচেতন না হলে এবং মশার প্রজননস্থল ধ্বংস না করলে অঞ্চলভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। সূত্র: বাংলাস্ট্রিম 


আরও খবর




কিউলেক্সে অতিষ্ঠ ঢাকাবাসী, চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান আইজিপির

চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী

শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের অধ্যায়

ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল আলিম।

পাকুন্দিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

সুরাজপুর-মানিকপুর উন্নয়ন ফোরামের ঈদ পূনর্মিলনী সম্পন্ন

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক কেএম আনোয়ার হোসেন মেম্বর

লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত

মেধা বৃত্তি প্রদান,কৃতি সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদের তৃতীয় দিনেও বান্দরবানে পর্যটকের ঢল

​তাহেরপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বাড়িতে হামলা-লুটপাট

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান আইজিপির

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি