
কুমিল্লা জেলা আইনজীবী সমিতি'র নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিউমান রাইটস ফাউন্ডেশন এর কুমিল্লা জেলা সভাপতি এডভোকেট খন্দকার মিজানুর রহমানকে ফূল দিয়ে শুভেচ্ছা জানান, বাংলাদেশ হিউমান রাইটস ফাউন্ডেশন এর তিতাস উপজেলা শাখার সভাপতি প্রার্থী বাতাকান্দি বাজারের স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবী মোঃ শাহিন আলম মুন্সি।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও বাংলাদেশ হিউমান রাইটস ফাউন্ডেশন এর জেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ ছোহরাব হোসেন ভূঞা (মিঠু), বাংলাদেশ হিউমান রাইটস ফাউন্ডেশন এর তিতাস উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদ প্রার্থী সাংবাদিক শফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ও বিদ্যুৎবিদ আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ মনির হোসেন, নাট্যকার অভিনেতা ও সাংবাদিক এমএ কাশেম ভূঁইয়া, মোঃ এনামুল হক, মোঃ সাত্তার ও মোঃ শহিদুল্লাহ।





























