শিরোনাম
চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা
রবিবার ২২ মার্চ ২০২৬
রবিবার ২২ মার্চ ২০২৬

কুমিল্লায় বাড়ছে করোনার প্রকোপ,বেহাল অবস্থায় কুমিল্লার দুই আইসিইউ ইউনিট

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৬ জুন ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৬ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


মোতালেব হোসেন(কুমিল্লা প্রতিনিধি)।।

সারাদেশে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা। একই সাথে কুমিল্লায় ও সনাক্ত হয়েছে করোনা রুগী। যেখানে সারাদেশে করোনা সংক্রমণ ঠেকাতে হাসপাতাল গুলোতে সতর্কতা বাড়ানো হচ্ছে এবং বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে  এরই মধ্যেই জনবলের অভাবে বন্ধ হতে চলেছে কুমিল্লার দুটি সরকারি আইসিইউ ইউনিট। 


গত করোনার মৌসুমে যখন হাসপাতাল গুলো রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছিল। তখন বিশেষায়িতভাবে জীবন রক্ষাকারী এইসব ইউনিটের ৬০ টি বেড স্থাপন করা হয়। কিন্তু এবার করোনা শুরুতে এসব আইসিইউ ইউনিটের বেহাল দশা। 


বিগত ৮ মাস ধরে চিকিৎসক - স্টাফদের বেতন ভাতা বন্ধ থাকায় অনেকটাই অচল হয়ে আছে দেড়শ কোটি টাকা মূল্যের আইসিইউ সরঞ্জাম । 


কুমিল্লা জেনারেল হাসপাতালের কোভিড ডেডিকেটেড আইসিইউ ইউনিটের ইনচার্জ আবদুল মুকতাদির জানান, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জীবন রক্ষাকারী ইউনিট হিসেবে ২০২০ সালের জুন মাসে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয়  দুটি বিশেষ আইসিইউ ইউনিট। 

ইমারজেন্সি রেসপন্স এন্ড পেনডেমিক প্রিপেয়ার্ডনেস প্রকল্পের আওতায় এসব ইউনিটে জনবল নিয়োগ দেয়া হলেও গত ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইউনিটগুলোতে দেখা দিয়েছে জনবল সংকট। দীর্ঘদিন বেতন ভাতা বন্ধ থাকায় কোনরকম চালিয়ে যাচ্ছে বিশেষায়িত এই দুইটি ইউনিটের কার্যক্রম। 

 

তিনি বলেন, কুমিল্লা জেনারেল হাসপাতালের ৩০ টি আইসিইউ বেডের মধ্যে ১০ টি চালু আছ। তাও চলছে একজন চিকিৎসক ও ৪ জন নার্স দিয়ে। কোটি কোটি টাকার জীবন রক্ষাকারী সরঞ্জাম নষ্ট হচ্ছে এবং শুধুমাত্র দক্ষ জনবল না থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারন মানুষ৷ এবার যদি কোভিড সংক্রমনের প্রকোপ বৃদ্ধি পায় তখন এসব ইউনিটের জন্য হাহাকার বাড়বে।


কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিও বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মাইন উদ্দিন মিয়াজী বলে, গত ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাবার পর বেতন ভাতা বন্ধ হয়ে যায়, অনেক চিকিৎসক নার্স চলে যান। তারপরেও আমরা কয়েকজন চিকিৎসক নার্স এখনো কাজ করছি। চাইলেই এই মহামূল্যবান স্বাস্থ্য সেবা ইউনিট ছেড়ে দেওয়া যায় না। আমরা চাই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হউক। কারন আবারো করনার সতর্কতা জারি হয়েছে। বকেয়া বেতন ভাতা দিয়ে আবারো চিকিৎসক নার্সদের ফেরত আনা হোক। 

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, গত করোনার মৌসুমে জীবন বাজি রেখে এই সব ইউনিটে আমরা কাজ করেছি। এখন প্রকল্পের মেয়াদ বাতিল হয়ে যাওয়ায় আমাদেরকেই চলে যেতে হচ্ছে। গত করোনার মৌসুমে আইসিইউ এর জন্য রুগীদের হাহাকার, বাঁচার জন্য আইসিও তে সিট পাচ্ছিল না,  তখন এই আইসিও ইউনিট গুলো চালু হয়। সেই অভিজ্ঞতার কথা চিন্তা করে এই আইসিইউগুলো এখনই চালু করা প্রয়োজন। 


জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটের কর্তব্যরত ওয়ার্ড বয় বলেন, গত ৮ মাস বেতন পাই না। তারপরও চাকরি ছেড়ে দেই নি। বেতন ভাতা চালু করলে লোকবলও বাড়বে, রোগীও বেশি চিকিৎসা দেয়া যাবে।


করোনাার প্রথম ধাপ থেকে শুরু করে গত মৌসুমে প্রায় সাড়ে চার হাজার মানুষ কুমিল্লার বিভিন্ন আইসিইউ ইউনিটের চিকিৎসা নিয়েছিলেন। এর মধ্যে আইসিইউতেই চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় এক হাজারেরও বেশি মানুষ। আইসিইউ না পেয়ে কতজনের প্রাণহানি হয়েছে সেটির কোন হিসাব নেই। অথচ করোনার চলতি মৌসুমে চিকিৎসা কেন্দ্র প্রস্তুতের সতর্কতার সময়ে এসে সর্বোচ্চ বিশেষায়িত আইসিইউ ইউনিটের এমন বেহাল দশা। 

রোগীর স্বজনরা বলছে, সরকারি এসব আইসিইউতে বিনামূল্যে চিকিৎসা নেয়া যায়। করোনার সময় সবগুলো আইসিউ চালু থাকলে সুবিধা হবে সুবিধাবঞ্চিত মানুষের। বিনামূল্যে পাবেন উচ্চমূল্যের চিকিৎসা। 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহজাহান কবির (৬৫) গত দুই সপ্তাহ জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। তার ভাতিজা মাহবুব আলম বলেন, বেসরকারি হাসপাতালের আইসিইউতে এতদিন রোগী রাখলে কয়েক লাখ টাকা দিতে হত। অথচ এখানে প্রায় বিনামূল্যেই আইসিউর সেবা পাওয়া যাচ্ছে। গরিব দুঃখী মানুষ যাদের আইসিইউ প্রয়োজন তারা চাইলে এখান থেকে চিকিৎসা নিতে পারে। অথচ শুধুমাত্র লোকবল এর অভাবে এখানে আইসিইউ সিটগুলো খালি পড়ে আছে। 

আইসিইউ তে চিকিৎসা নিচ্ছেন বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের ১৪ বছর বয়সী হোসাইন। তার মা শাহিনা বেগম জানান, আমার ছেলেকে আইসিইউ তে নিতে বলেছে। কিন্তু আমার যা অর্থনৈতিক অবস্থা তাতে বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেয়া সম্ভব হয়নি। পরে আমার পরিচিত একজনের পরামর্শে সদর হাসপাতালে ভর্তি করিয়েছি। এখানে কোন টাকা পয়সাই লাগছে না। বরং ছেলে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে। 


স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে, এই দুই হাসপাতালে ইআরপিপি প্রকল্পের করোনা আইসিইউ ইউনিট জনবল শুন্য বলা হলেও, সরেজমিনে দেখা গেছে কয়েকজন চিকিৎসক ও নার্স স্বপ্রনোদিত ভাবেই সেবা করছেন এখানে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটের ৩০ টি বেডের মধ্যে চালু আছে ১০ টি বেড এবং কুমিল্লা জেনারেল হাসপাতালের ৩০ টি বেডের মধ্যে চালু আছে ১০ টি। একজন করে চিকিৎসক ও চারজন করে নার্স আয়া দিয়ে চলছে এই ইউনিটগুলো। আশেপাশেই অচল অবস্থায় পড়ে আছে কোটি কোটি টাকার মূল্যের চিকিৎসা সরঞ্জাম। 


কুমিল্লা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলছেন, সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে আইসিইউ ইউনিটগুলোর বিষয়ে জানানো হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা জেনারেল হাসপাতালের আইসি ইউনিটের প্রকল্প মেয়াদ শেষ হবার কারনেই চিকিৎসক ও স্টাফদের বেতন ভাতা বন্ধ হয়ে যায় এবং স্থবিরতা শুরু হয়। তবে এসব বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর অবগত আছেন, আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এই জটিলতা নিরসন হয়ে আইসিইউ ইউনিট গুলো পুরোদমে চালু হবে।


আরও খবর




চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ