
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১০) কুমিল্লা ব্যাটালিয়ন।১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ভোরে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলা-এর আওতাধীন বিবিরবাজার বিওপি’র অধীনস্থ কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্র জানায়, কুমিল্লার আদর্শ সদর উপজেলার বাগবেড় নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হবে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।





























