
মোতালেব হোসেন(কুমিল্লা প্রতিনিধি)।
আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২৫ উপলক্ষে মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশ বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্বাপন করে।
চেকপোষ্টে বিভিন্ন যানবাহনে চলাচলরত সন্দেহজনক যাত্রীদের তল্লাশী করা হয়। তল্লাশির একপর্যায়ে সিএনজির পেছনে যাত্রীর আসনে বাম পাশে বসা এক জন অস্ত্রধারী সন্ত্রাসী ডিউটিরত পুলিশদের গুলি করার উদ্দেশ্যে অস্র তাক করে।
পুলিশ সুত্রে জানা যায় গতকাল ০৩/০৬/২০২৫ খ্রিঃ সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিঃ) মোঃ খাজু মিয়া সঙ্গীয় ফোর্সসহ টমছমব্রীজ মদিনা সুইটস দোকানের সামনে পাকা রাস্তার উপর সন্দেহজনক যাত্রীদের তল্লাশীকালে রাত ১০.৩৫ ঘটিকায় কান্দিরপাড় হতে পদুয়ারবাজার বিশ্বরোড গামী ০১টি সিএনজি আসতে সন্দেহজনক মনে হলে থামানোর সংকেত দেয়। পুলিশি তৎপরতা বুঝতে পেরে সিএনজির পিছনে যাত্রীর আসনে থাকা ০৩ জনের মধ্যে বাম পাশে থাকা ০১ জন ডিউটিরত পুলিশদের গুলি করার উদ্দেশ্যে অস্ত্র তাক করায় ডিউটিরত অফিসার ফোর্স তাৎক্ষনিক পালটা প্রতিরোধ গড়ে তুলে।
আসামীদের সাথে ধরধস্তির এক পর্যায়ে এসআই নিঃ মোঃ খাজু মিয়া আহত হয় এবং ৩ জনকে গ্রেফতার করতে সমর্থ হন।
এসময় পুলিশ ২ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিনসহ বিদেশী আমেয়ান্তটি জব্দ করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলো: কুমিল্লা সিটি কর্পোরেশন এর ২২নং ওয়ার্ড শ্রীবল্লভপুর গ্রামের খোকন মিয়ার ছেলে মোঃ খাইরুল হাসান।
জগন্নাথপুর ইউনয়নের বালুতুপা এলাকার জসিম উদ্দিন এর ছেলে মোঃ রাকিবুল হাসান রিয়াদ (২৮)।
চাঁদপুর জেলার মতলব উপজেলার রফিকুল ইসলাম মোল্লার ছেলে মোঃ সোহাগ মোল্লা (৩৫)।
উল্লেখ্য যে, আটককৃত আসামীদের মধ্যে মোঃ রাকিবুল হাসান রিয়াদ এবং সোহাগ (মোল্লা) গতকাল দুপুরে জামিনে মুক্তি লাভ করে এবং মোঃ খাইরুল হাসান গত একমাস আগে জামিনে মুক্তি লাভ করে।
আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের সঙ্গীয় পলাতক আসামী ও অজ্ঞাতনামা সিএনজি চালক পরস্পর যোগসাজশে আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২৫ উপলক্ষো পশুর হাটে গরু ব্যবসায়ী এবং ক্রেতাদের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের উদ্দেশ্যে বিদেশী পিস্তল ও গুলিসহ পদুয়ারবাজার বিশ্বরোডের দিকে যাচ্ছিল।
এ ঘটনার প্রেক্ষিতে সদর দক্ষিণ মডেল থানায় আসামীদের বিরুদ্ধে
The Arms Act, 1878 19(A)/19(F) ধারায় মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





























