শিরোনাম
শাজাহানপুরের মাড়িয়া শহীদ জিয়া ফুটবলের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত রাজশাহী মহানগর যুবদলের শোডাউন, মিনুর পক্ষে ভোট প্রার্থনা কোরবানপুর জি. এম. উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া উৎসব ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুর ২৪ নং ওয়ার্ড নির্বাচনী পথসভায় এম মঞ্জুরুল করিম রনি সেচ কার্যক্রমে পাঁচ গ্রামের কৃষকের পাশে কায়কোবাদ রূপসায় প্রতি রাতে অর্ধ কোটি নিষিদ্ধ পায়সা মাছের পোনা পাচার মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার ২ নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়- মেজর হাফিজ বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে নেছারাবাদ উপজেলা সম্মেলন অনুষ্ঠিত গঙ্গাচড়ায় পানিতে ডুবে মৃগী রোগে আক্রান্ত যুবকের মৃত্যু
রবিবার ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার ০১ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লায় জামায়াত–বিএনপি সংঘর্ষে নারীসহ আহত অন্তত ১৫

প্রকাশিত:রবিবার ০১ ফেব্রুয়ারি ২০২৬ | হালনাগাদ:রবিবার ০১ ফেব্রুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোতালেব হোসেন(কুমিল্লা): কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর এলাকায় জামায়াত ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন।শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছে উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সোলায়মান চৌধুরী, মাইক্রো চালক মো. মামুন, উপজেলা বিএনপির সদস্য মীর আহমেদ মীরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজান খাঁন, তার মা আমেনা বেগম, বোন নাজমা আক্তার ও নারগিস আক্তার, বিএনপি সমর্থক গাজী মো. ইয়াছিনসহ আরও অনেকে। জামায়াত-শিবিরের আহতদের মধ্যে রয়েছেন জগন্নাথদীঘি ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মো. রবিউল হক রকি, উপজেলা দক্ষিণ শিবির সভাপতি মো. রিফাত সানি, জামায়াত নেতা জাকারিয়া রাসেল ও মো. মিলন।সংঘর্ষের খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ও সেনাবাহিনীর পৃথক দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী জনসভা শেষে নেতাকর্মীরা পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে হাটবাইর এলাকায় পৌঁছালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজান খাঁন, গাজী ইয়াছিন ও মোবারক চৌধুরীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়।উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন অভিযোগ করে বলেন, নির্বাচনী জনসভা শেষে শান্তিপূর্ণভাবে ফেরার সময় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে তাদের পাঁচজনসহ মোট সাতজন গুরুতর আহত হন।অন্যদিকে উপজেলা বিএনপির সহ-সভাপতি সোলায়মান চৌধুরী বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিএনপির এলাকায় হামলা ও ভাঙচুর চালিয়েছে। বাধা দিতে গেলে সংঘর্ষ হয়, এতে তিনি ও তার গাড়িচালকসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানান।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, চৌদ্দগ্রামে বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। জামায়াত-শিবিরের নেতাকর্মীরাই প্রথম হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাউসার হোসেন জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর




কুমিল্লায় জামায়াত–বিএনপি সংঘর্ষে নারীসহ আহত অন্তত ১৫

ইসলামী আন্দোলনের সভাপতিসহ দুই নেতার জামায়াতে যোগদান

শাজাহানপুরের মাড়িয়া শহীদ জিয়া ফুটবলের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত

মোহনগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

আপনাদের কাছে বাবার জন্য দোয়া ও ধানের শীষে ভোট চাই ..... বাবর পুত্র ব্যারিস্টার আহনাফ ইবনে জামান

ফেনীতে হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগর যুবদলের শোডাউন, মিনুর পক্ষে ভোট প্রার্থনা

চিরিরবন্দরে ইরি-বোরো ধান রোপনে জনপ্রিয় হয়ে উঠেছে আদর্শ (কমিউনিটি) বীজতলা

কোরবানপুর জি. এম. উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া উৎসব ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গাজীপুর ২৪ নং ওয়ার্ড নির্বাচনী পথসভায় এম মঞ্জুরুল করিম রনি

সেচ কার্যক্রমে পাঁচ গ্রামের কৃষকের পাশে কায়কোবাদ

রূপসায় প্রতি রাতে অর্ধ কোটি নিষিদ্ধ পায়সা মাছের পোনা পাচার

হাতের লেখায় অমিল; সাতক্ষীরায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রার্থী আটক

তাহিরপুরে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একঝাঁক তরুণের বিরামহীন প্রচারণা

আমরাই ভিসি স্যারকে আমন্ত্রণ করেছি - আবু সাঈদের ভাই

ব্যবসায়ীর চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে হত্যা

সিংড়া উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

কক্সবাজারে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি: মাঠে নেমেছেন আপেল মাহমুদ

ঘাটাইলে শীতে খেজুর রস খেয়ে তৃপ্তি পাচ্ছে রসপ্রেমীরা

আখাউড়ায় খালেদা জিয়ার দোয়া মাহফিলে বিএনপির এমপি প্রার্থী কবির আহমেদ

মনোনয়ন বৈধ হলেও ধোঁয়াশা: সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দুই প্রার্থী ঘিরে আলোচনা

সেনবাগ উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বেলাল হোসেন শামীম

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ফার্মেসি মালিককে জরিমানা

শিকারীদের জন্য সতর্কবার্তা: টাঙ্গুয়ার হাওরে তিনজন আটক

স্বতন্ত্র প্রার্থী সিগমার শোডাউনে কারণে আতঙ্কে কোমলমতি শিশু ও বৃদ্ধারা

নাইয়ারা দেশ প্রবাস উন্নয়ন ফোরামের চতুর্থ মেয়াদের কমিটি অনুমোদন

এম.এ.শহীদের প্রত্যাবর্তনে তৃণমূলে প্রাণচাঞ্চল্য: মধ্যনগরে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস

ধুনটে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় বিষটোপের ছোবল,পাখি নিধনের করুণ চিত্র


এই সম্পর্কিত আরও খবর

ইসলামী আন্দোলনের সভাপতিসহ দুই নেতার জামায়াতে যোগদান

শাজাহানপুরের মাড়িয়া শহীদ জিয়া ফুটবলের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত

মোহনগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

আপনাদের কাছে বাবার জন্য দোয়া ও ধানের শীষে ভোট চাই ..... বাবর পুত্র ব্যারিস্টার আহনাফ ইবনে জামান

ফেনীতে হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

চিরিরবন্দরে ইরি-বোরো ধান রোপনে জনপ্রিয় হয়ে উঠেছে আদর্শ (কমিউনিটি) বীজতলা

কোরবানপুর জি. এম. উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া উৎসব ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গাজীপুর ২৪ নং ওয়ার্ড নির্বাচনী পথসভায় এম মঞ্জুরুল করিম রনি

সেচ কার্যক্রমে পাঁচ গ্রামের কৃষকের পাশে কায়কোবাদ

রূপসায় প্রতি রাতে অর্ধ কোটি নিষিদ্ধ পায়সা মাছের পোনা পাচার