শিরোনাম
চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা
রবিবার ২২ মার্চ ২০২৬
রবিবার ২২ মার্চ ২০২৬

লাকসামে ২ পীরকে অবাঞ্চিত ঘোষণা করে মানববন্ধন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ


কুমিল্লার লাকসামে দোগাইয়া চাঁদপুর দরবারের দুই পীরকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।


এ নিয়ে তৌহিদী জনতার ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও পোষ্টারিং করা হয়। এদের একজন মঞ্জুর আলম পারভেজ ওরশ আয়োজনের ঘোষণা দেয়ায় এলাকার সাধারণ মুসুল্লি ও পীরের অনুসারীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।


এলাকাবাসী জানায়, দেশ বরেণ্য মুফাচ্ছীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে দায়েরকৃত মামলার বাদী ও

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদী ও ২০১৫ সালে কথিত অভিযোগ তুলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের জোর দাবি জানানো তরিকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী এবং সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চাঁদপুরী দরবারের অপর পীর সৈয়দ মঞ্জুর আলম পারভেজসহ তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সম্প্রতি তৌহিদী জনতার ব্যানারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাসে মানববন্ধন এবং দৌলতগঞ্জ বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়াও ওই তিন পীরকে লাকসামে অবাঞ্চিত ঘোষণা করে লাকসাম ও মনোহরগঞ্জে পোষ্টারিংও করা হয়। এরই মধ্যে মঞ্জুর আলম পারভেজ ওরশ আয়োজনের ঘোষণা দেয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা ওই পীরকে থানায় ডেকে নিয়ে ওরশ আয়োজন না করার অনুরোধ জানান। কিন্তু তিনি ওরশ আয়োজনে অনড় থাকেন।


লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, দু'পক্ষের উত্তেজনা বিষয়টি নজরে এলে মঞ্জুর আলম পারভেজ পীর সাহেবকে ওরশ আয়োজন না করার অনুরোধ করা হয়। কিন্তু তিনি ওরশ আয়োজনে অনড় থাকেন। তাই কুমিল্লা পুলিশ সুপারের অনুমতি নেয়ার জন্য উনাকে বলেছি।


এ বিষয়ে দোগাইয়া চাঁদপুরী দরবারের ভক্ত জহির উদ্দিন জানান, পারভেজ সাহেব মন্ত্রী তাজুলের ঘনিষ্ঠ ছিলেন। ওনার অনুষ্ঠানে মন্ত্রীর শ্যালক মহব্বত, ভাতিজা আমীর, স্বঘোষিত সন্ত্রাসী শামীম চেয়ারম্যান, ইমন মেম্বার থাকতেন মূল মেহমান। তাদের হয়ে দরবারের পাশে আশ্রয়ণ প্রকল্পের ঘর তোলার জন্য মন্ত্রীর পক্ষে সরাসরি বক্তব্য রাখেন। যা বিভিন্ন মিডিয়ায় এসেছে।


এছাড়াও ইমন মেম্বারকে দিয়ে দরবারের সীমানার ভেতর দিয়ে পার্শ্ববর্তীদের রাস্তা করে দিয়েছেন। এতে দরবার অরক্ষিত হয়ে পড়ে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে দরবার দখলের চেষ্টা করেছেন। এলাবাসীও এতে ক্ষুব্ধ।


এছাড়াও তিনি নিয়ম-নীতি লংঘন করে জোর পূর্বক ওয়াকফ এস্টেটের মাধ্যমে দরবারের মোতয়াল্লী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


এদিকে, অভিযুক্ত পীর সৈয়দ মঞ্জুর আলম পারভেজ মুঠো ফোনে বলেন, আমি পীর না। আমি কেয়ার টেকার হিসেবে দরবারের কিছু খেদমত আঞ্জাম করছি। প্রায় ১৫ বছর ধরে মেডিক্যালি অ্যাপ্রুভ প্রক্রিয়ায় এখানে বাচ্চাদের সুন্নতে খৎনা করছি।


তবে অভিযোগের বিষয়ে তিনি কথা বলতে রাজি হননি। দরবারে তার সাথে দেখা করতে বলে লাইন কেটে দেন।


এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, পরিস্থিতি বিবেচনায় এ দরবারে ওরশ না করতে অনুরোধ করেছি। তিনি জেলা পুলিশ সুপার থেকেই অনুমতি পাননি। তারা জানিয়েছে সুন্নতে খৎনা আর কয়েকজনকে তাবারুক দিবে।


অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে আর্মি অবস্থান করছে। আমাদের পুলিশ অফিসারও সেখানে গেছেন।


আরও খবর




চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ