
জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা) :
ভোলার লালমোহনে এসএসসি ১৯৯৩ সালের পাস করা বন্ধুদের নিয়ে ব্যতিক্রমধর্মী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) দিনব্যাপী লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
৯৩ বন্ধু মশিউর রহমান পল্টুর সভাপতিত্বে এবং মোশারফ হোসেন শিবলু ও রিপন শানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু প্রমুখ।
পরিচয় পর্ব, শুভেচ্ছা বক্তব্য, ভবিষ্যৎ পরিকল্পনা, স্মৃতিচারণ, আলোচনা সভা, ভোজন বিলাস, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র-এর মধ্যে দিয়ে মিলন মেলাটি শেষ হয়। মিলন মেলায় লালমোহন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে পাস করা ১৯৯৩ সালের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।




























