শিরোনাম
রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক আটক লালমোহন পৌরসভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬

লালমোহনে রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি,চরম ভোগান্তিতে এলাকাবাসী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


জেলা প্রতিনিধি (ভোলা): 

ভোলার লালমোহন উপজেলায় একটি জনগুরুত্বপূর্ণ সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপনের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালমা গ্রামের আহমদ আলী মাতাব্বর বাড়ি এলাকার এ সড়ক দিয়ে প্রতিদিন সহস্রাধিক মানুষ চলাচল করে থাকেন। একই সঙ্গে এ সড়ক দিয়ে চলাচল করে বিভিন্ন ধরনের যানবাহন। দশ বছর পার হয়ে গেলেও খুঁটিটি সরানোর কোনো উদ্যোগ না নেওয়ায় প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি থাকায় বড় যানবাহন চলাচল করতে পারছে না। ফলে পণ্য পরিবহন, কৃষিপণ্য আনা-নেওয়া এমনকি ঘরবাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় ইট, বালু ও অন্যান্য নির্মাণ সামগ্রী পরিবহনেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

এলাকাবাসী জানান, ২০১৫ সালে কালমা এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় পল্লী বিদ্যুতের এক ঠিকাদার সড়কের মাঝখানেই খুঁটি স্থাপন করেন। সে সময় স্থানীয়রা বিষয়টি নিয়ে আপত্তি জানালেও তা আমলে নেওয়া হয়নি। এমনকি তখন লালমোহন পল্লী বিদ্যুৎ সমিতির তৎকালীন ডিজিএমকে অবহিত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ওই এলাকার বাসিন্দা আলামিন মাতাব্বর বলেন, “বিদ্যুৎ দেওয়ার সময় আমরা সবাই বাধা দিয়েছিলাম। বলেছিলাম রাস্তার পাশে খুঁটি বসাতে। কিন্তু ঠিকাদার কোনো কথা শোনেনি। কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো সমাধান না দিয়ে জোর করে খুঁটি বসিয়ে দেয়।” 

তিনি আরও জানান, ওই সময় সড়কটি মাটির ছিল। পরবর্তীতে এলাকাবাসীর নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে রাস্তার ওপর ইটের গুড়ি ফেলে কিছুটা চলাচলের উপযোগী করা হয়েছে। কিন্তু রাস্তার মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটিটি এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের মতে, খুঁটিটি শুধু যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছে না, বরং সড়কের সৌন্দর্য নষ্ট করছে এবং যে কোনো সময় দুর্ঘটনার ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে রাতে কিংবা বর্ষাকালে অল্প আলোতে চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে বিদ্যুতের খুঁটিটি রাস্তার মাঝখান থেকে সরিয়ে সড়কের পাশে স্থাপন করা হোক। এতে একদিকে যেমন যানবাহন চলাচল স্বাভাবিক হবে, অন্যদিকে মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। এ বিষয়ে স্থানীয়রা কর্তপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

লালমোহন পল্লী বিদ্যুতের ডিজিএম মাহমুদুল হাসান জানান, বিষয়টি অনেক বছর আগের। হয়তো তখন রাস্তা সম্প্রসারিত ছিল না। খুঁটি সরানোর জন্য পল্লী বিদ্যুতের নিজস্ব বরাদ্দ থাকে না বলে তিনি জানান। এখন যেহেতু রাস্তাটি সম্প্রসারিত হয়েছে, তাহলে অবশ্যই রাস্তা পাকা করা হবে। যেই বিভাগ থেকে রাস্তা পাকা করা হবে তখন ওই বিভাগ থেকে আবেদন দিয়ে নিজ খরচে খুঁটি সরাতে হবে।


আরও খবর




রাজশাহী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।

মুরাদনগরে কৃষক-কৃষাণীদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপ‌জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

লালমোহনে সুরক্ষা বঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ফ্যামিলি কিডস বিতরণ

লালমোহনের দুই সন্তান বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় চৌধুরী বাড়ী পারিবারিক উন্নয়ন কমিটির ইফতার ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে পূর্ব বিরোধর জেরে হামলায় এসএসসি শিক্ষার্থীসহ আহত ৭

ধুনটে নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদান

গঙ্গাচড়া স্কাউটস সম্পাদকের মৃত্যুতে শোকসভা : সম্পাদকের দ্বায়িত্বে স্বপন

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত আফছর উদ্দিন মানিক

হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ঈদ উপহার

মনপুরাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদুল ইসলাম শাহিন

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে-কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

ময়মনসিংহ ৬ আসনের ব্যালেট- রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আজ থেকে দুর্নীতিমুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন-দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন সিটি প্রশাসক টিপু।