
গোলাম রাব্বি,লালপুর (নাটোর) প্রতিনিধি।
লালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগ কর্মীর ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি- আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান ইসহাক আলীসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
সোমাবার লালপুর থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন।
অভিযুক্তরা হলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইসহাক আলী, আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, সাব্বির হোসেন জয়, বাবু হোসেন, সেন্টু আলী, আবু বক্কর সিদ্দিক, লিটন হোসেন, আবু খায়ের সহ ১৮ জন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৪ জানুয়ারি রাত সাড়ে ৭ টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ফেসবুকে পোস্ট দেন ছাত্রলীগ কর্মী জয়। উপজেলার রঘুনাথপুর বাজারে ছাত্রদল কর্মী সাগর পোস্ট দিতে নিষেধ করলে পূর্ব পরিকল্পিত ভাবে সেখানে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাত্রদল কর্মী সাগরকে মারধর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান ইসহাক আলীকে প্রধান আসামি করে মামলা করা হয়।





























