
আজিজুল হাকিম তুহিন, লামাবান্দরবানের লামা উপজেলায় ১লা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও বলি খেলার জমজমাট আসর। লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই খেলায় অংশগ্রহণ করেন বিভিন্ন এলাকার খেলোয়াড়রা। দিনব্যাপী প্রতিযোগিতায় দর্শকদের মাঝে চলছে উৎসবমুখর পরিবেশ এবং গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, লামা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহাজাহান কামাল, লামা উপজেলা সহকারী তথ্য অফিসার রাশেদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন আমু এবং লামা উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মকে এসব খেলাধুলার সাথে সম্পৃক্ত করতেই এ ধরনের আয়োজন নিয়মিত করা হচ্ছে।




























