
মাহমুদুল হাসান মেহেদী স্টাফ রিপোর্ট
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল রাজধানীর বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডা ওয়াসিন গলি, আকসা মসজিদ সংলগ্ন এলাকায় ২০/০৪/২০২৫ তারিখ অভিযান পরিচালনা করে *মাদক ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসেন (২৩)কে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ* হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি জানায়, সে দীর্ঘদিন যাবৎ বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডা ওয়াসিন গলিতে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীর বিভিন্ন স্থান হতে পাইকারি দামে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করতো। পরবর্তীতে উক্ত মাদক দ্রব্য তার ভাড়াকৃত বাসায় নিজ হেফাজতে রেখে বাড্ডা সহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রয় করতো বলে জানায়। ধৃত আসামি তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জনান সনদ বড়ুয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া)।





























